বেঙ্গল টপারের তকমা চলে গেল ‘অনুরাগের ছোঁয়া’র হাত থেকে! ‘নিম ফুলের মধু’ না ‘জগদ্ধাত্রী’ কে দখল করল সেই স্থান? টিআরপি তালিকা বেরোনোর আগেই চিন্তায় দর্শকরা

বর্তমানে টেলিভিশনের অনুষ্ঠানগুলির ভবিষ্যৎ বা জনপ্রিয়তার সবচেয়ে শেষ কথা হলো টিআরপি। যে ধারাবাহিক বা ননফিকশন সহ এর টিআরপি পয়েন্ট সবচেয়ে বেশি তাকে নিয়ে চর্চা হতে দেখা যায়। শুধু তাই নয় টিআরপি তালিকায় টিকে থাকতে না পারলে বর্তমানে ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠে যায়। তাই বর্তমানে ধারাবাহিকের টিআরপি ধরে রাখার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে প্রত্যেকটি ধারাবাহিক।

Mithai TV Serial Online - Watch Tomorrow's Episode Before TV on ZEE5
এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকগুলি নাম উঠে আসলে যে তিনটি ধারাবাহিকের নাম সবচেয়ে প্রথমে উঠে আসে সেগুলি হল স্টার জলসার অনুরাগের ছোঁয়া এবং জি বাংলার নিম ফুলের মধু ও জগদ্ধাত্রী। এই তিনটি ধারাবাহিক টিআরপি তালিকায় অসাধারণ ফল করছে বেশ কয়েক সপ্তাহ ধরে। তাই আসন্ন টিআরপি তালিকাতে ও এই তিনজনের স্থান যে বেশ চমকপ্রদ হতে চলেছে তা নিয়ে সন্দেহ নেই।

Watch Neem Phooler Madhu TV Serial 4th January 2023 Full Episode 52 Online on ZEE5
গত সপ্তাহের কেবিল সমস্যার কারণে জি বাংলা এবং স্টার জলসার ধারাবাহিক গুলির টিআরপি পয়েন্ট অনেকটাই কমে গিয়েছিল। কিন্তু তা সত্বেও টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করেছিল স্টার জলসার অনুরাগের ছোঁয়া। নতুন বছর পড়ার সাথে সাথে বেঙ্গল টপার হতে কেউ আটকাতে পারছে না স্টার জলসার এই ধারাবাহিককে।

Gouri Elo TV Serial Online - Watch Tomorrow's Episode Before TV on ZEE5
তবে এতদিন অনুরাগের ছোঁয়ার ঠিক পরে ছিল জি বাংলার জগদ্ধাত্রী। সেখানে দাঁড়িয়ে আগের সপ্তাহতেই জগদ্ধাত্রীকে পিছিয়ে ফেলে দ্বিতীয় স্থান অধিকার করে নিয়েছে নিম ফুলের মধু। হাসি মজা সুখ দুঃখ নিয়ে গড়ে ওঠা সাধারণ মধ্যবিত্ত যৌথ পরিবারের গল্প দর্শকের যে প্রথম থেকেই মনে ধরেছে তা টিআরপি তালিকায় এর ফল দেখেই বোঝা যাচ্ছে।

Jagadhatri TV Serial Online - Watch Tomorrow's Episode Before TV on ZEE5
সেই সঙ্গে তৃতীয় স্থানে জগদ্ধাত্রী। শুরুর প্রথম থেকেই বেশ ভালো ফল করে এসেছে এই ধারাবাহিক। ডিটেকটিভ ধর্মী গল্প নিয়ে গড়ে ওঠায় ধারাবাহিক প্রথম থেকেই দর্শকের অত্যন্ত পছন্দের তবে বর্তমানে টিআরপি তালিকায় একটু খারাপ ফল হলেও তৃতীয় স্থান অধিকার করে রেখেছে এটি। তবে এবার দর্শকরা মনে করছেন যে এই তিন ধারাবাহিকের মধ্যেই হতে চলেছে কেউ বেঙ্গল টপার। কারণ গত সপ্তাহ থেকে তিনটি ধারাবাহিকেই চলছে জমজমাটি পর্ব। তাই এখনই বোঝা যাচ্ছেনা অনুরাগের ছোঁয়া তার বেঙ্গল টপার এর তকমা ধরে রাখতে পারবে কিনা! নাকি এবার সেই জায়গা দখল করবে অন্য কেউ?

Anurager Chhowa - Watch Episode 99 - Surjyo Surprises Deepa on Disney+ Hotstar
এই নিয়ে এক নেটিজেন লিখেছেন,”বেঙ্গল টপার হওয়ার লক্ষে তিন ধারাবাহিক জগদ্ধাত্রী প্রতি সপ্তাহে সেকেন্ড পজিশনে থাকে আগের সপ্তাহের চ্যানেল টপার নিম ফুলের মধু দেখা যাক এসব এই সপ্তাহে কি হয়আর অনুরাগের ছোঁয়া প্রতি সপ্তাতেই বেঙ্গল টপার হয় দেখাযাক এই সপ্তাহে কি হয়তিন ধারাবাহিকের মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই।”

Back to top button