সূর্যর সামনেই কবিরকে মামা বললো রূপা! শান্ত হয়ে কথা বললেও সত্যিটা এখনো বিশ্বাস করছে না সূর্য! “অদ্ভুত নায়ক” বিরক্ত হয়ে বলছে দর্শক

বর্তমানে বাংলা ধারাবাহিক জগতের বঙ্গ সেরা ধারাবাহিক গুলির মধ্যে একটি হলো অনুরাগের ছোঁয়া। নতুন বছর শুরু হওয়ার পর থেকে নিজের জায়গা থেকে নড়ানো যায়নি এই ধারাবাহিককে, এতটাই জনপ্রিয়তা অর্জন করেছে অনুরাগের ছোঁয়া। তবে এখন সূর্য দীপার ভুল বোঝাবুঝির সেই ট্র্যাক আর পছন্দ করছে না দর্শক। তার ওপরের মিশকার ষড়যন্ত্র যেন ধরা পড়েও পড়ছে না সূর্যের জন্য। তাই এখন সুদীপা জুটির অনুরাগীরা চাইছেন যেন খলনায়িকা মিশকার সমস্ত ষড়যন্ত্র সকলের সামনে আসে। আর মিল হয় সূর্য দীপার।
ধারাবাহিকে নায়ক নায়িকার মধ্যে মধ্যে এতটা ভালোবাসা থাকার পরেও তাদের এই বিরহ মোটেই সহ্য করতে পারছেন না তাদের অনুরাগীরা। বিশেষত সূর্য যেমন আগের দিন দীপাকে জড়িয়ে ধরে মনের ভালোবাসার কথা জানালো তারপর দর্শক অনেক বেশি করে চাইতে শুরু করেছেন সবটার সমাধান। ধারাবাহিকের পর্ব গুলি দেখেই দেখেই বোঝা যাচ্ছে যে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন টুইস্ট আনা হচ্ছে এই ধারাবাহিকটিতে। আর এই নিত্যনতুন চমক দেখে মনে হচ্ছে যে হয়তো খুব শীঘ্রই দর্শকদের চাহিদা পূর্ণ হবে। মাঝখানে দর্শকদের একটু বিরক্তির সম্মুখীন করলেও বর্তমানে বেশ আনন্দই প্রদান করছে এই ধারাবাহিক।
এক্ষেত্রে প্রথমে একটু দেখানো হলো যে মিশকা অজান্তেই সূর্যকে নেশা করিয়ে দিয়ে দীপার কাছাকাছি নিয়ে গেল। এবার তার সমস্ত কুকীর্তি সবার সামনে ধরা পড়ে যাওয়ার ভয়ে তাকে চেপে ধরে। এরই মধ্যে গতকালের পর্বে দেখানো হয়েছে সূর্য দিপাকে আবার একে অপরের থেকে দূরে সরিয়ে দেওয়ার নানা রকম পরিকল্পনা করছে মিশকা। রুপার কাছে গিয়ে বলেছে সে তাকে তার মায়ের কাছে নিয়ে যাবে। অন্যদিকে আবার একজনকে দিয়ে কবিরকে ফোন করিয়ে বলেছে যে রুপা নাকি একাই বাড়ি থেকে বেরিয়ে গেছে। এর সাথেই আবার সূর্যকে ফোন করে বলে যে রুপা নাকি তার বাবা কবিরের সাথে দেখা করতে গেছে।
এবারের পরের পর্বে দেখানো হবে রুপার সামনে নিজের রাগ অনেকটাই নিয়ন্ত্রণ করে সূর্য কবিরের সাথে শান্ত গলায় ভদ্র আচরণ করছে, কথা বলছে। কিন্তু রুপা সূর্যর সামনেই কবিরকে মামা বলে ডাকবে। এটা দেখে দর্শকরা ধারণা করেছিলেন এবার হয়তো আস্তে আস্তে সূর্য দ্বীপের মধ্যে ঝামেলা অনেকটাই মিটবে আর অনেকটা কাছাকাছি আসবে ওরা। যদিও এতো তাড়াতাড়ি সেটা হবে না। কারণ রুপা কবিরকে মামা বলে ডাকার পরেও সূর্য কিছুই বুঝতে পারছে না। তাই রীতিমতো দর্শক ও বিরক্ত হচ্ছেন এবার সূর্যের উপর।
মোটকথা সব নিয়ে ভীষণ বিরক্ত ভক্তরা, একটা মানুষ কি করে এতটা অবুঝ হতে পারে তা তাদের জানা নেই। সব কিছু দেখেও না দেখার ভান করে একটা মানুষ কীভাবে রাগ অভিমান পুষে রেখে নিজেকে এবং দীপাকে কষ্ট দিতে পারে সেটাই বিশ্বাস করতে পারছে না দর্শক। একজন নেটিজেন যেমন সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, ‘একটা জিনিস আমি বুঝিনা, সূর্য কি সত্যি এতটা বোকা? আজ রুপা পর্যন্ত কবিরকে মামা বলে ডাকল, তবু সূর্য বিশ্বাস করছে না। কি যে হবে এই ছেলেটার, আর পারা যায় না।’

