টিআরপি টানার জন্য একই জায়গায় ধরে রেখেছে গল্প! সূর্য দীপার ভুল বোঝাবুঝি ট্র্যাক রবারের মতো টেনেই যাচ্ছে নির্মাতারা, আর ভালো লাগছে না , বলছে দর্শকরা

বর্তমানে স্টার জলসা পরিচালিত ধারাবাহিকগুলির মধ্যে সবচেয়ে বেশি টিআরপি নিয়ে এগিয়ে চলছে ‘অনুরাগের ছোঁয়া’। নতুন বছর পড়ার পর থেকেই টিআরপি তালিকার শীর্ষস্থান দখল করেছে এই ধারাবাহিকটি। তেলেগু ধারাবাহিকের রিমেক ধারাবাহিকটি প্রথম থেকেই দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দর্শকদের কাছে বেশ প্রশংসা পাচ্ছে দীপা সূর্যের জমজ মেয়ে সোনা এবং রূপা। কিন্তু গল্প এবার একঘেয়েমি বাড়ছে এমনটাই দাবি দর্শকদের।

সূর্যের বন্ধু মিশকার জন্য দীপা ও সূর্যের মধ্যে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি দীর্ঘ সময় ধরে চলেই আসছে। এই মুহূর্তে দাঁড়িয়ে মিশকার থেকেও বেশি দর্শক ধারাবাহিকের নায়ক সূর্যের চরিত্রটিকে নিয়ে বিরক্ত। কারণ গল্পে প্রত্যেকে দীপাকে বুঝতে পারলেও সূর্য তার কারণ গল্পে সবাই দিপাকে বুঝলেও সূর্য যেন বুঝেও বুঝতে চাইছে না, নিজের স্ত্রীকে। এমনকি সামনে থাকা সব সত্যিকে দেখেও অস্বীকার করছে সে। আর বারবার ঘটেছিল একই জিনিস দর্শকদের বিরক্তির কারণ হয়ে উঠছে।

দর্শকরা চেয়েছে সূর্য দীপার মধ্যে দূরত্ব কমুক, কিন্তু তা না হয়ে দুই মেয়ের পরিচয় নিয়ে আবার ভুল বোঝাবুঝির শিকার হতে শুরু করল গল্পের নায়ক নায়িকা। বর্তমানে দুই মেয়ের আসল পরিচয় একটু একটু করে সবার সামনে আসলেও কোন কিছুই পুনরায় একেবারে ঠিক হচ্ছে না আর সেটা পছন্দ করছে না দর্শক। দর্শকদের মতে টিআরপি বজায় রাখতে সোনা রুপার পরিচয় সামনে আনছে না নির্মাতারা।

এইভাবে দর্শকরা আর নিজেদের ধৈর্য এবং আগ্রহ ধরে রাখতে পারছে না। কারণ একই প্লট একই ট্র্যাক প্রতিদিন কারোরই ভালো লাগে না। মিশকার এত শয়তানি সামনে আসলেও সে তেমন শাস্তি পাচ্ছে না। কিন্তু দীপা কিছু না করেও প্রতিনিয়ত অপদস্ত হচ্ছে। সত্যি সামনে আসলেও মোড় ঘুরিয়ে দিচ্ছে নির্মাতারা।

Anurager Chhowa - Watch Episode 122 - Mishka Causes Disruption on Disney+ Hotstar
কিছুদিন আগে সামনে আসে একটি প্রোমোতে দেখা গিয়েছিল যেটা জানতে পেরেছে সে যেমন সন্তানের জন্ম দেয়। তারপর মনে হয়েছিল হয়তোবা সবটা ঠিক হয়ে যাবে কিন্তু কোথায় কি? আবার একটি নতুন প্রোমো সামনে এল যেখানে দেখা যাচ্ছে দীপা এসে লাবণ্য সেনগুপ্তকে জিজ্ঞাসা করছে সোনা কি তার মেয়ে? কিন্তু এর মাঝেই চলে এলো সূর্য আর আবারো দিপার কাছে সত্যিটা পরিষ্কার হলো না। টিআরপির জন্য সাসপেন্স এর নামে এই একঘেয়েমি আর সহ্য হচ্ছে না ভক্তদের। যার ফলস্বরূপ টিআরপি কমতে পারে অনুরাগের ছোঁয়ার এমনটাই ধারণা করা হচ্ছে।

Back to top button