বারবার ধরা পড়েও আবার নিজেদের রূপে ফিরে যাওয়া রন এবং শৈল মা..সবাইকে টপকে এবারে সেরা খলনায়ক এবং খলনায়িকার মুকুট এদের মাথাতেই বলছে উৎসাহী দর্শক!

বর্তমানে জি বাংলার দুটি জনপ্রিয় ধারাবাহিক একটি হল ‘খেলনা বাড়ি’ এবং অন্যটি হলো ‘গৌরী এলো’। দুটি ধারাবাহিকই শুরুর প্রথম থেকে দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয় না থাকলেও আস্তে আস্তে তার জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পেয়েছে। আর এখন টিআরপি তালিকাতে বেশ ভালো ফল করছে এই দুই জি বাংলার ধারাবাহিক।
‘গৌরী এলো’ ধারাবাহিকটি পুরোপুরি তৈরি হয়েছে আধ্যাত্মিক গল্পের উপর ভিত্তি করে। যেখানে গৌরী এবং ঈশানের জুটি দর্শকের অত্যন্ত পছন্দের। মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী মোহনা মাইতি এবং অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়কে। আর তাদের পাশাপাশি খলনায়িকার চরিত্রে অর্থাৎ শৈল মার ভূমিকায় অভিনয় করছে অভিনেত্রী চন্দ্রেয়ী ঘোষ।

শৈল মা হল ঈশানের পিসি যে এতদিন নিজেকে সাধিকা বলে বা ভগবানের রূপ বলে লোক ঠকাতো। কিন্তু গৌরী সেটা সকলের সামনে ফাঁস করে দেয় আর তার জন্যই শৈল মাকে জেল খাটতে হয়েছে। তাই সে গৌরীর চরম ক্ষতি করতে চাইছে। আর ধরা পড়ে যাচ্ছে।
উল্টোদিকে খেলনা বাড়ি ধারাবাহিকটিও দর্শকের কাছে দারুন ভাবে প্রিয়। ইন্দ্র মিতুলের জুটির পাশাপাশি খলনায়ক রনকেও দর্শকরা বেশ ভালোভাবে চেনে। ইন্দ্রর সৎভাই রন প্রতি পদে পদে চেষ্টা করে যাচ্ছে যে কী ভাবে ইন্দ্র আর মিতুলের ক্ষতি করা যায়। অবশ্য বারে বারে সে মিতুলের হাতে ধরা পড়ে যাচ্ছে।

রন এবং শৈল মা দুজনেই বারবার ধরা পড়ার পরেও নিজেরা না বদলে আবার ক্ষতি করার চেষ্টা করছে এই দেখে এক নেটিজেন মজা করে লিখেছেন,”খেলনা বাড়ির,,রনো আর গৌরি এলোর শৈলমা,,..! এরা একই ধাতুর তৈরি,,। মিতুলের হাতের চর খেয়ে সোজা হয় না রনো,,,আর বারবার গৌরির ত্রিশূল এর বারি খেয়ে সোজা হয় না শৈলমা…!তবে,,দু,,জনের অভিনয় নিয়ে কোনো সন্দেহ নেই .! এ বছর সোনার সংসার অ্যাওয়ার্ড,,এ সেরা খলনায়ক রনো,, খলনায়িকা শৈলমা..! এরাই একমাত্র যোগ্য দাবিদার..।”

