এবার মিশকাকে শিক্ষা দেবে দীপা! চ’ড়ের পর বেল্ট দিয়ে মে’রে নিজের সাথে হওয়া অন্যায়ের শোধ নিলো দীপা! মিশকার পর্দা ফাঁস করতে দীপার এই রূপ দেখে আনন্দিত দর্শক

মিশকার ষড়যন্ত্র ব্যর্থ হতে চলেছে। তার সমস্ত জারিজুরি ফাঁস করে ফের কাছাকাছি হওয়ার মুখে সূর্য আর দীপা। কিন্তু তারা কি সত্যি কাছে আসবে আবার? এতদিন ধরে কেবল এটাই দেখা যাচ্ছে ধারাবাহিকে হওয়া কাণ্ডকারখানায়। সব কার সাথে চলেছে কিন্তু কবে যে সেটা হবে তার কোন নাম বন্ধ নেই ধারাবাহীকে।

Anurager Choya

বর্তমানে টিআরপির খেলায় সবাইকে ছাপিয়ে সেরার জায়গা ধরে রেখেছে অনুরাগের ছোঁয়া। স্টার জলসার এই ধারাবাহিকটি বিগত বেশ কয়েক সপ্তাহ ধরেই এই জায়গা ধরে রেখেছে। একটা সময় যে মিঠাই টানা ৫২ সপ্তাহ প্রথম স্থানে ছিল এখন সেই মিঠাই আছে সাত নম্বরে। আর তার জায়গা নিয়েছে অনুরাগের ছোঁয়া। দীপা সূর্যের মান অভিমান, রূপা সোনার আদো আদো মিষ্টি কথা আর মিশকার শয়তানি, সবটা মিলিয়ে এখন দারুণ জমে উঠেছে এই সিরিয়াল।

Anurager Choya

গল্প চলতে চলতে সূর্য আর দীপা এখন দর্শকদের ঘরের মানুষ। তাঁরা এখন সবাই চাইছে এবার সূর্য আর দীপার এই দূরত্ব ঘুচে যাক। তার কাছে আসুক। ফাঁস হোক মিশকার সব শয়তানি। কিন্তু সেটা হয়ে আর উঠছে না। সিরিয়ালের গল্প অনুযায়ী দীপা আর সূর্য ৮ বছর একে অন্যের থেকে দূরে আছে। দীপা জানে না সোনা তার মেয়ে আর ওদিকে সূর্য জানে না সোনা রূপা দুজনেই তার মেয়ে। এবার সেই সব সত্যি প্রকাশ্যে আসতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

Anurager Choya

ঘটনা সূত্রে দীপা জানতে পেরে গেছে যে সোনা তার মেয়ে। তাকে মিথ্যে কথা বলে নিজের আর সূর্যের জীবন থেকে সরিয়ে দিতে চেয়েছিল মিশকা। তাকে শাস্তি দিতে তার বাড়ি যায় দীপা। প্রথমে খুব কাতর ভাবে অনুরোধ করে তার মেয়ের সন্ধান জানার জন্য। আসলে দীপা চেয়েছিল ওর মুখ থেকে সবটা স্বীকার করাতে। একেকবার একেক রকম কথা বলায় মিশকাকে চড় মারতে থাকে দীপা। আর তার পরের ঘটনা দেখে তো আনন্দে আত্মহারা দর্শকমহল। যখন মিশকা বলে সে রুপার ক্ষতি করে দেবে দীপা তাকে বেল্ট দিয়ে পেটাতে থাকে।

Anurager Choya

সন্তানদের জীবন নিয়ে ছিনিমিনি খেললে মায়েরা যে কতটা ভয়ংকর মূর্তি ধারণ করতে পারে তা মিশকা এবং দর্শক উভয়ই দেখতে পেলো। মিশকার বলা প্রত্যেকটা কথা রেকর্ড করে নিয়েছে দীপা। এখন তার কাছে প্রমাণ আছে। এতদিনকার সমস্ত অপরাধের জন্য দর্শকদের মন মতো শাস্তি দিয়েছে দীপা।

Anurager Choya

বেশ কিছুদিন ধরেই অনুরাগের ছোঁয়া দেখতে বিরক্তি বোধ করছিল দর্শকরা। কিন্তু আজকের পর্ব দেখার পর আর আনন্দের বাঁধ ভেঙে যাবে তাদের।

Back to top button