খড়ির থেকেও সুন্দর বনি! নায়িকাকে সৌন্দর্যে হারিয়ে দিল নায়িকার বোন! শাড়ি পরা বনিকে দেখে মুগ্ধ দর্শকরা

স্টার জলসার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল ‘গাঁটছড়া’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী সোলাঙ্কি রায় এবং অভিনেতা গৌরব চ্যাটার্জীকে। খড়ি এবং ঋদ্ধির জুটি দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয় কিন্তু তারা ছাড়াও ধারাবাহিকে রয়েছে আরও চারটি গুরুত্বপূর্ণ চরিত্র বা দুটি গুরুত্বপূর্ণ জুটি। এটি হল দ্যুতি এবং রাহুলের জুটি এবং অন্যটি হলো বনি এবং কুনালের জুটি।
প্রসঙ্গত দ্যুতি চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য এবং রাহুলের চরিত্রে অভিনয় করছে অভিনেতা অনিন্দ্য চ্যাটার্জী। আর অন্যদিকে কুনালের চরিত্রে অভিনয় করছে অভিনেতা রিয়াজ লস্কর এবং বনির চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী অনুষ্কা হাজরা। এই দুটি জুটিও খড়ি ঋদ্ধির পাশাপাশি অত্যন্ত পছন্দ দর্শকের। এতদিন বনিকে একেবারেই একটি টমবয় চরিত্রে দেখানো হতো।

তবে গল্পে লিপ নেওয়ার পরে তাকে একেবারেই অন্যরকম দেখানো হয়েছে। বড় বড় চুল মেয়েদের মত জামা কাপড় পরা যেটা আগে একেবারেই অন্যরকম দেখা যেত। বর্তমানে সে একজন বড় পুলিশ অফিসারের সাথে সাথে নিজেকে অনেকটাই বদলে ফেলেছে। আর সম্প্রতি তাকে কুনালের সঙ্গে আবার একবার সুন্দর মুহূর্ত শেয়ার করতেও দেখা যাচ্ছে। যা দেখে দর্শকরা অত্যন্ত প্রশংসা করছে এই জুটির।
তবে এবার একটি পর্বে বনিকে দেখা গেল শাড়ি পড়ে ।বড় বড় চুলে শাড়ি পরে সেজেগুজে অপূর্ব লাগছে তাকে। যেটি দেখে গোটা সোশ্যাল মিডিয়া তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে। নানারকম মন্তব্য করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘অনেক সুন্দর লাগছে’। অন্যজনের কথায়, ‘৩ জনের মধ্যে ওকেই খুব সুন্দর লাগে’। আরেকজন বলেছেন, ‘গাঁটছড়ার বনি নতুন রূপে। কী সুন্দর লাগছে।’

তাই বোঝাই যাচ্ছে এবার খড়ি দ্যুতির পাশাপাশি বনির নতুন সাজসজ্জায় বেশ মুগ্ধ করছে দর্শকদের। এতদিন যাকে ছোট ছোট চুল এবং জিন্স শার্ট পড়তে দেখেছে তাকে হঠাৎ করেই বড় চুল এবং শাড়ি পরে দেখে চোখ ফেরাতে পারছে না কেউই। এমনকি আসন্ন দিনেও দেখা যেতে চলেছে বনি এবং কুনালের জুটিকে আরো কাছাকাছি তাই সেটা দেখতে বেশ আগ্রহী দর্শকরা।

