মুখ্য জুটি নিয়ে কোন মাথা ব্যাথা নেই!শ্রীপর্ণা-আনন্দকে আবার ফিরতে দেখে বেজায় খুশি “অপুমিতা”র ভক্তরা

বাংলা টেলিভিশনের প্রথম সারির চ্যানেল গুলিতে এসেছে একের পর এক নতুন ধারাবাহিক। আর তেমনি বেশ কিছু পুরনো ধারাবাহিক শেষ হয়েছে। কিছু কিছু ধারাবাহিকের আসার খবর আগে থেকেই সামনে চলে এসেছে আবার কিছু কিছু ধারাবাহিকের খবর হঠাৎ করেই দর্শক পেয়েছে। আর যে নতুন ধারাবাহিকগুলি শুরু হচ্ছে সেগুলি যে প্রত্যেকটি একেবারে অন্য ধারার গল্প নিয়ে আসছে তা বলাই বাহুল্য। এই ভাবেই স্টার জলসায় কিছুদিন আগেই শুরু হয়েছে একের পর এক নতুন ধারাবাহিক। জি বাংলাও পিছিয়ে নেই সেখানেও শুরু হয়েছে বেশ কয়েকটি নতুন ধারাবাহিক আবার আসতে চলেছে আরো একটি নতুন ধারাবাহিক।

কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে খবর ছিল যে ব্লুজ প্রোডাকশনের নতুন ধারাবাহিক আসতে চলেছে খুব শীগ্রই জি বাংলার পর্দায়। তবে চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে কোন কিছু সামনে না আসার ফলেই সেভাবে নিশ্চিত হতে পারছিল না কেউ। কিন্তু গতকালই এসে গেছে নতুন ধারাবাহিকের প্রোমো যেখানে দেখতে পাওয়া গেছে অনেকগুলো পুরনো মুখ। যার মধ্যে দুই অভিনেত্রী দর্শকদের অত্যন্ত পছন্দের ।

প্রথমত এই নতুন ধারাবাহিকের নাম হলো ‘মুকুট’। যেটির প্রথম ঝলক আসার পরে দেখা গেছে মুখ্য চরিত্রে অভিনয় করছে স্টার জলসার ‘মাধবীলতা’ ধারাবাহিক খ্যাত অভিনেত্রী শ্রাবণী ভূঁইয়া। এবং যা বোঝা যাচ্ছে তার বিপরীতে নায়কের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা অর্ঘ্য মিত্র। এবং আরো দুই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী শ্রীপর্ণা প্রায় এবং আনন্দ ঘোষ। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কড়িখেলা’তে এই জুটি দর্শকের অত্যন্ত পছন্দের ছিল। তাদেরকে আরো একবার ফিরতে দেখে বেজায় খুশি ভক্তরা। তবে প্রোমো সামনে আসতেই উঠেছে নানান বিতর্ক সোশ্যাল মিডিয়াতে।

Ananda Ghosh
কেউ কেউ বলছে এই নতুন ধারাবাহিকের প্রোমোতে এমন কিছুই নতুনত্ব নেই যা দেখে দর্শকরা হইচই করবে। ব্লুজ প্রোডাকশনের সেই একঘেয়ে গল্প মারধর বা প্রতিবাদী যা দর্শকরা আর দেখতে চাইছে না। আবার অনেকে বলেছে যে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘বাজলো তোমার আলোর বেনু’র মতো প্রোমো দেখানো হয়েছে। এইসব অনেক রকম বিতর্ক উঠে এসেছে সোশ্যাল মিডিয়াতে তবে যেটা সবচেয়ে চোখে পড়ার মতো সেটা হলো আসল অভিনেত অভিনেত্রীকে নিয়ে দর্শকদের কোন মাথা ব্যাথা নেই। বরং পার্শ্ব চরিত্রকে নিয়েই দর্শকরা বেজায় খুশি।

Ananda Ghosh
অর্থাৎ শ্রীপর্ণা আর আনন্দকে ফিরতে দেখে তাদেরকে নিয়েই কথা বলছে দর্শক। আবার অনেকের মত শ্রাবণীর থেকে শ্রীপর্ণাকে যদি মুখ্য চরিত্রের অভিনয় করতে দেখা যেত তাহলে বেশি ভালো হতো। এই নিয়ে অনেকেই অনেক মতামত দিয়েছে তাদের মধ্যে একজন লিখেছেন,”মুকুট এর প্রোমো আমার একদম ভালো লাগেনি, সেই টিপিক্যাল ব্লুজ এর চিৎকার আর কমন গল্প!

Ananda Ghosh
তবে এদের দুজনের ফেরা দেখে সত্যি দারুন খুশি লাগছে কড়ি খেলা থেকেই “অপুমিতা” জুটি টা বড়ো পছন্দের! ওদের নতুন রূপে দেখার জন্য একসাইটেড!” অন্য একজন লিখেছে “‘মুকুট’-এর লিড সম্ভবত শ্রাবণী। কিন্তু বেশিরভাগ মানুষই শ্রীপর্ণা-আনন্দ (অপূর্ব-পারমিতা) জুটিতে আটকে রয়েছে।” অন্য এক দর্শকের কথায়, “ব্লুজের সেই একই concept.. নতুনত্ব নেই গল্পে। তবে শ্রীপর্ণা দি যেন যোগ্য সম্মানটুকু পায় এটাই চাইবো। দিদির জন্য খুশি।”

Back to top button