বলদের গোবর মাথায় গরুর দুধ ঢালছে দীপা! সূর্যর বিনা কারণে দীপার ওপার রাগ এবং ভুল বোঝার জন্য তার ওপর বেজায় চটেছে দর্শক, ‘তার মাথায় গোবর ভরা আছে’! এমনটাই বলছে সকলে

বাংলা টেলিভিশনের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয়কে ধারাবাহিক হল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী স্বস্তিকা ঘোষ এবং অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে। দর্শকের কাছে সূর্য দীপার জুটি অত্যন্ত জনপ্রিয় শুরুর প্রথম থেকেই। তবে বর্তমানে তাদের মধ্যে সূর্যর বন্ধু মিশকার জন্য ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। যা অনেকদিন হলো আর মিটছেই না। কিন্তু ধারাবাহিক নির্মাতাদের কাছে ভক্তরা বারবার অনুরোধ জানাচ্ছে এবার যেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে দেওয়া হয়।
তবে বহু বছর পর আবার সূর্য দীপা মুখোমুখি হয়েছে আর তারপরেই আবার একবার দীপাকে অপমান করেছে সূর্য। এছাড়া সোনা রুপার একে অপরের বাবা-মায়ের সঙ্গে আলাপ হয়েছে কিন্তু কেউই কারোর আসল পরিচয় জানে না। কিন্তু রুপার সঙ্গে সূর্যর খুব সুন্দর সম্পর্ক তৈরি হয়ে গেছে আর উল্টোদিকে সোনাও দীপাকে ফুল মা বলে ডাকে। তবে আসল সত্যিটা জানে একমাত্র লাবণ্য সেনগুপ্ত অর্থাৎ সূর্যের মা। সে চায় আবার একবার সূর্য দীপা এবং তাদের দুই মেয়ে এক সঙ্গে থাকুক। কিন্তু সূর্য জানতে পেরেছে যে দীপা হল সোনার ফুল মা তারপরেই রেগে গিয়ে তাকে নিয়ে চলে যেতে চাইছে।
কিন্তু সোনা কিছুতেই ফুল মাকে ছেড়ে যেতে চায়না সেজন্য শরীর খারাপ নিয়েই সে দীপার বাড়ি চলে যায়। এরপর সূর্য দীপা সোনার খুব সুন্দর করে একসঙ্গে খেয়াল রাখে। সারাটা রাত সূর্য এবং দীপার এক হাত ধরে ঘুমিয়ে পড়ে সোনা। রাতে সূর্য দীপাকে রান্না করতে সাহায্য করে আর তারা আবার কাছাকাছি আসে। সেই দেখে দর্শকরা খুশি হয়ে গেছে তারা ভাবছে এবার হয়তো খুব তাড়াতাড়ি তাদের ভুল বোঝাবুঝি মিটে যাবে। এর মাঝে আবার চ্যানেলের পক্ষ থেকে অনুরাগের ছোঁয়ার একটি নতুন প্রোমো সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে সোনা রুপাকে নিয়ে সূর্য এবং দীপা আলাদা আলাদা দার্জিলিং যাচ্ছে।
আর সেই প্রোমো দেখেই ভক্তরা খুশি হয়ে গেছে। সেখানে শাহরুখ খানের আইকনিক সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সূর্য দীপাকে হাত ধরে ট্রেনে তুলছে, এই দেখে আরো খুশি হয়ে গেছে সকলে। তবে এরই মধ্যে ধারাবাহিককেও দেখা গেছে দার্জিলিং যাওয়ার প্ল্যান দুজনেই জানতে পেরেছে। এবং দীপা রাজি না হলেও সূর্য সোনাকে নিয়ে পরিবর্তনের জন্য দার্জিলিঙে যেতে চায়। উল্টোদিকে রুপাও দীপার কাছে বায়না করছে যে সে দার্জিলিং যাবে। এরপরে বোঝাই যাচ্ছে তারা দুজন একসঙ্গে দার্জিলিং যেতে চলেছে। আর ভক্তদের অনুমান এই ঘটনাটা পুরোটাই লাবণ্য সেনগুপ্তের ঘটানো।
তবে আসন্ন পর্বে দেখা যেতে চলেছে দীপা শিবরাত্রির ব্রত করেছে আর সে মন্দিরে এসেছে রুপার সঙ্গে পুজো দিতে। আবার উল্টো দিকে সেই মন্দিরের পাশেই সূর্য তার ক্যাম্প নিয়ে ডাক্তারি করছে। সেখানেই এক বৃদ্ধা মাথা ঘুরে পড়ে যায় এবং তখনই সূর্যকে ডেকে নিয়ে আসে স্থানীয় লোকজন। যখন দীপা শিবের মাথায় দুধ ঢালছিল সেই সময়ই সূর্য বসে পিছনদিকে সেই বৃদ্ধাকে দেখছিল। আর এক লোকের ধাক্কায় দীপার হাত থেকে সূর্যের মাথায় দুধ পড়ে যায়। আর এই দেখেই দর্শকরা মজা করছে সূর্যকে নিয়ে। এই দৃশ্যের কয়েকটা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এক নেটিজেন লিখেছেন,”বলদের গোবর মাথায় গোরুর দুধ ঢাললো দীপা”। প্রসঙ্গত সূর্য এত কিছুর পরেও দীপাকে অবিশ্বাস করছে এই দেখে বহুদিন ধরে নেটিজেনরা তার ওপর ক্ষোভ প্রকাশ করেছে। অনেকেই বলেছে যে সূর্যর মত বুদ্ধিহীন নায়ক তারা আর দুটো দেখেনি। আর এবার রীতিমতো বলদের সঙ্গে তুলনা করলো তাকে সকলে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন হইচই পড়ে গেছে।

