স্লট লিড করেও কপাল পুড়ল ‘রামপ্রসাদের’, জলসার সিদ্ধান্ত মানতে নারাজ দর্শক ‘তোমাদের রানী’ ফ্লপ হবেই বড় আশঙ্কা!

শুরুর পর থেকেই দর্শকদের মনে বেশ ভালই জায়গা করে নিয়েছে ‘রামপ্রসাদ’ (Ramprasad)টিআরপি তালিকায় (TRP) বিশেষ প্রভাব না ফেলতে পারলেও, বেশ আলোচিত এই মেগা। ভক্তিমূলক এই ধারাবাহিকে সব্যসাচী চৌধুরীর (Sabyasachi Chowdhury) বিপরীতে রয়েছেন সুস্মিলি আচার্য (Susmili Acharjya)। এছাড়া দেবী কালীর ভূমিকায় রয়েছেন পায়েল দে (Payel De)

এতদিন অবধি সন্ধ্যা ৬টায় দেখা যেত ‘রামপ্রসাদ’। তবে ৮ সেপ্টেম্বর থেকে আর এই সময় দেখা যাবে না এই মেগা। তাহলে কি শেষ হচ্ছে সব্যসাচীর ধারাবাহিক? মন খারাপের কিছুই নেই। এখনই বিদায় ঘণ্টা বাজেনি এই ধারাবাহিকের। তবে সম্প্রচারের সময় বদলেছে।

৮ সেপ্টেম্বর থেকে স্টার জলসায় (Star jalsha) শুরু হচ্ছে নতুন মেগা ‘তোমাদের রাণী’ (Tomader Rani)। এই মেগার জন্যই বদল হচ্ছে ‘রামপ্রসাদ’-র সময়। এদিন আগে ৬টার পরিবর্তে, সোম-রবিবার সন্ধ্যা ৫.৩০ মিনিটে দেখা যাবে ‘রামপ্রসাদ’ (Ramprasad)। আগে এই সময় দেখা যেত ‘গুড্ডি’ (Guddi)। চ্যানেলের এরূপ সিদ্ধান্তে মোটেই সন্তুষ্ট নন রামপ্রসাদের ভক্তরা।

ঠিক যখন থেকে রামপ্রসাদ ধারাবাহিকের ভক্তরা জানতে পেরেছেন যে এই ধারাবাহিকের স্লট চেঞ্জ করা হচ্ছে ঠিক তখন থেকেই চ্যানেলের ওপর রেগে বোম হয়ে রয়েছেন দর্শক মহল। তাদের মতে রামপ্রসাদের সঙ্গে অন্যায় করছে চ্যানেল। এমন করে স্লট চেঞ্জ করে নিজের ভরাডুবি ডেকে আনছে স্টার জলসা। স্লট জেতার পরেও স্লট থেকে সরে যেতে হচ্ছে রামপ্রসাদকে। এর আগে মহাপীঠ তারাপীঠ ধারাবাহিকটির সাথেও ঠিক এমনটাই করা হয়েছিল। এই বিষয়টা একেবারেই ভালো চোখে দেখছেন না ভক্তরা।

রামপ্রসাদের ভক্তরা একাধিক নেতিবাচক মন্তব্যে ভরিয়ে তুলেছে সোশ্যাল মিডিয়া। কেউ বলছেন, “যে সিরিয়ালটা জনপ্রিয়তা দিচ্ছিল সেটাকেই সরিয়ে দেওয়া হচ্ছে,” আবার কেউ বলছেন, “ভালো জিনিস ভালোভাবে রাখতে জানে না জলসা, এইবার এই চ্যানেলটার পতন হতে চলেছে।” আবার কেউ কেউ তো এমনটাই দাবি করছেন যে তোমাদের রানী ধারাবাহিকটি ফ্লপ হবে। অর্থাৎ চ্যানেলের এমন সিদ্ধান্তে একটুও খুশি নন ভক্তরা।

Back to top button