আবার ফিরেছে পুরনো আমেজ ‘গাঁটছড়া’! দোলের বিশেষ পর্বতে তিন জুটি অর্থাৎ “খরিদ্ধী”, “কুন্নি”, “রাহুতি”কে একসাথে দেখে বেজায় খুশি ভক্তরা

বর্তমানে স্টার জলসা সবচেয়ে পুরনো ধারাবাহিক হলো ‘গাঁটছড়া’। যেটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেতা গৌরব চ্যাটার্জী এবং অভিনেত্রী সোলাঙ্কি রায়কে। তবে এই ধারাবাহিকে খড়ি ঋদ্ধির জুটির পাশাপাশি আরও দুটি জুটি দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয়। কুনাল বনি এবং দ্যুতি রাহুলের জুটিকে খড়ি ঋদ্ধির সঙ্গে গড়ে উঠতে দেখেছে দর্শক। মাঝে যতই খড়ি ঋদ্ধির দিকে গল্প নিয়ে যাওয়া হোক না কেন তাদেরকেও সমানতালে গল্প দেখানো হয়েছে।
কিন্তু আগের মতো টিআরপি তালিকায় ভালো ফলাফল হয় না গাঁটছড়া ধারাবাহিকের। নির্মাতারাও প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন আবার একবার পুরনো জনপ্রিয়তা ফিরিয়ে আনার। গল্প যেভাবে শুরু হয় সব সময় সেই একই ধারায় চলেনা তেমন ভাবেই গাঁটছড়া অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছিল। তাই মাঝে দর্শকরা নিজেরাই অভিযোগ তুলেছিলেন যে আগের মতো আমেজ আর গাঁটছড়াতে দেখা যাচ্ছে না।
তবে খড়ি ফিরে আসার পর আস্তে আস্তে আবার সব ঠিক হওয়ার চেষ্টা করছে। আগে ঠিক যেমন ভাবে কুনাল বনি আর দ্যুতি রাহুলকে দেখানো হতো তেমনি দেখানো হচ্ছে। সম্প্রতি গল্প দেখানো হচ্ছে কুনাল তার মনের কথা বাড়ির সকলের সামনে বলতে পারছে না। আর কুনালকে বনি বলে যে সে আগে বাড়ির সকলের সামনে আসল সত্যি বলবে তারপর তাকে রং লাগবে।
তবে এইসব দেখতে দেখতে দর্শকরা আবার একবার ‘গাঁটছড়া’য় পুরনো আমেজ ফিরে পাচ্ছে। বর্তমানে ধারাবাহিকে দোলের বিশেষ পর্ব চলছে। আবার গল্প এই তিনটি জুটিকে নিয়েই গড়ে উঠছে যেটা এই ধারাবাহিকের পুরনো জনপ্রিয়তা ফিরিয়ে দিতে পারে কিনা সেটাই দেখার।
এই নিয়ে এক নেটিজেন লিখেছেন, “এখন গাঁটছড়া সত্যিই খুবই ভালো হচ্ছে। যদিও আমি কোনোদিন miss korina….. খড়ি ঋদ্ধি (খরিদ্ধী),কুণাল বন্নি (কুন্নি) বা রাহুল দ্রুতি (রাহুতি) এদের প্রত্যেক এর অভিনয় নিজ জায়গা থেকে ভালো আর সেটা আমি উপভোগ করি। আর এই কদিন তো epppisode আরো বেশি ভালো লাগছে দেখতে… আজকে এখনো Hotsrar eppisode দেয়নি, আমি অবশ্য Gatchara কোনোদিন hotatar first দেখে নেইনি, Direct TV on করে দেখি…. আমি এখনো গাঁটছড়া কে support করি in future সেটাই করে যাবো…।”

