তিন বছর আগেই ছবির জন্য পছন্দ ছিল সৌমিতৃষা, কেন নায়িকা হিসাবে নজর কেড়েছিলেন তিনি, নিজেই জানালেন অতনু রায় চৌধুরী

এক সফর শেষ, আরেক সফর শুরু। ছোটপর্দার যাত্রা শেষ হতেই ‘মিঠাই’ সৌমিতৃষা কুণ্ডুর (Soumitrisha Kundu) বড়পর্দার অভিযান শুরু হতে চলেছে। তাও আবার সুপারস্টার দেবের (Dev) বিপরীতে। কীভাবে শুরু হল এই সফর? জানালেন অভিনেত্রী। পাশাপাশি অনুরাগীদের আশাহত না করারও আশ্বাস দেন তিনি।

বুধবার ‘মিঠাই’-এর শুটিংয়ের ছিল শেষ দিন। তারপর কিছুদিনের বিরতি নিয়েই বড়পর্দার প্রস্তুতি শুরু করে দেবেন সৌমিতৃষা। আগস্ট মাসে ‘প্রধান’ সিনেমার শুটিং শুরু। অভিনেত্রী জানান, ছোটবেলা থেকেই দেবের সিনেমা দেখেছেন। আঁচল উঁড়িয়ে শুটিংয়ের দৃশ্যে তিনিও স্বপ্ন দেখতেন একদিন এভাবেই সিনেমায় কাজ করবেন। সেই স্বপ্ন এতদিনে পূরণ হল।

ডিসেম্বরে মুক্তি পাবে ‘প্রধান’। দেবের পাশাপাশি পরিচালক অভিজিৎ সেনের সঙ্গেও কাজ করতে মুখিয়ে রয়েছেন অভিনেত্রী। এর আগে ‘মিঠাই’ ধারাবাহিকের জন্য তিনটি সিনেমার অফার ফিরিয়েছেন সৌমিতৃষা। তবে এবারে চুটিয়ে বড়পর্দায় কাজ করতে চান তিনি। অনেক কিছু শিখতে চান। সেগুলিকে পুঁজি করেই এগিয়ে যেতে চান নায়িকা।

দর্শকদের মাথায় এই মুহূর্তে যে প্রশ্নটা সবসময় ঘুরছে সেটাই সরাসরি অতনু স্যারকে করে ফেলল এক সংবাদ মাধ্যম। অতনু স্যার সংবাদমাধ্যমকে জানান তিন বছর আগে থেকেই তার নাকি পছন্দ ছিল সৌমিতৃষাকে। এইবার তার কারণ কী সেটাই খোলাখুলি বললেন তিনি। তিনি বললেন তিন বছর আগে একটি অ্যাওয়ার্ড শোতে হলুদ শাড়িতে দেখেছিলেন অভিনেত্রী সৌমিতৃষাকে। সেখানে দেখেই তার বেশ পছন্দ হয়ে যায় মিঠাই রানীকে। কিন্তু তখন তিনি অভিনেত্রীর নাম জানতেন না।

তিনি খোঁজখবর নেন আর তারপর তার তরফ থেকে ডাক পাঠানো হয় সৌমিতৃষাকে। কিন্তু সেই সময় সৌমিতৃষা ছিল বাচ্চা মেয়ে। তাই তিনি বলেছিলেন “ভালো করে কাজ করো ঠিক সময় ডেকে নেব।” তখন থেকেই তার একটি ছবির পরিকল্পনায় চলে এসেছিলো সৌমিতৃষা। তিনি আরো বলেন “একটা মেয়ের যোগ্যতা না থাকলে তো এত জনপ্রিয়তা কখনোই পেত না দর্শকদের থেকে। তাই আমি মনে করি ওর মধ্যে নিশ্চয়ই কিছু রয়েছে যার জন্য আজ এত সাফল্যতা অর্জন করেছে সৌমিতৃষা।” এবার আর খুব বেশি দেরি নেই খুব তাড়াতাড়ি আরও একবার দর্শকদের খুশি করতে আসছে সৌমিতৃষার প্রধান।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

Back to top button