শ্বেত পলাশের কুঁড়ি ফুটলে ভালো কিছুর বার্তা! অষ্টমী কি সত্যিই মানুষের মনে কুসংস্কার দূর করবে নাকি মেগার কারণেই বেড়ে যাবে সেটা!

জি বাংলার (Zee Bangla) নতুন ধারাবাহিক ‘অষ্টমী’ (Astami)। সদ্য শুরু হওয়া মাইথলজি নির্ভর ধারাবাহিকটি ইতিমধ্যেই দর্শকের মন জয় করে নিয়েছে। সুসজ্জিত অতিকায় রাজকীয় ঠাকুর দালান, আল্পনা,‘বউরানি’র পুজোর প্রস্তুতি সব মিলিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। সম্প্রতি প্রকাশ্যে আসা প্রোমো সাড়া ফেলেছে ধারাবাহিকপ্রেমী মহলে।
ধারাবাহিকটির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ঋতব্রতা দে (Ritobrata Dey)। কালার্স বাংলার (Colors Bangla) নায়িকা নম্বর ১-এরপর (Nayika no. 1) তাঁর প্রথম ধারাবাহিক এটি। ধারাবাহিকের তাঁর নাম অষ্টমী। বয়স বছর ২১। সদ্য চাকরি পেয়ে নবগ্রামের স্কুলশিক্ষকা নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করেছে সে। এদিকে নবগ্রামে পা রাখার পর অষ্টমী যেখানেই যান, সেটাই তার চেনা জায়গা বলে মনে হয়।
অতিলৌকিক বিষয়বস্তুকে নিয়ে তৈরি হয়েছে এই ধারাবাহিকের গল্প। কুসংস্কারকে দমন করে অষ্টমী।
ধারাবাহিকটির গল্প কেন্দ্রীয় চরিত্র অষ্টমীকে ঘিরে। নবগ্রামের মানুষের মন থেকে কুসংস্কার দূর করে শুভশক্তি প্রতিষ্ঠা করবে সে। তবে অন্যায়ের বিরুদ্ধে লড়ার খেসারত রূপে দুটো চোখ হারাতে হয়েছে অষ্টমীকে। তবে তার অন্য ইন্দ্রিও যথেষ্ট সচল। শক্তিশালী এই ইন্দ্রিয়ের মাধ্যমেই নায়ককে রক্ষা করা থেকে মানুষের উপকার সবই করবে পর্দার অষ্টমী ঋতব্রতা। নবগ্রামের স্কুল টিচার সে। সরকারি চাকরিতে জয়েন করার পর থেকেই নানা কান্ড ঘটে চলবে তাঁর সঙ্গে।
আরও পড়ুনঃ দত্ত বাড়িতে এলো নতুন সদস্য, ভক্তদের ইচ্ছানুসারেই হলো পর্ণার মেয়ের নামকরণ! দারুন খুশি দর্শক মহল
২০ সেকেন্ডের প্রোমোতে স্পষ্ট শুভ-অশুভ মধ্যে জবর টেক্কা হবে এই ধারাবাহিকে। অষ্টমী ধারাবাহিকটি কি অন্ধ বিশ্বাস কমাবে না বাড়াবে? সম্প্রতি ধারাবাহিকের পর্বে দেখা যাচ্ছে, শ্বেত পলাশ গেছে কুঁড়ি এলে নাকি শুভ কিছু ঘটে। নবগ্রামে অষ্টমী আসায় সেই গাছে কুঁড়ি এসেছে। এটা কি অন্ধবিশ্বাস দমাচ্ছে না অন্ধ বিশ্বাসী বাড়িয়ে তুলছে? প্রশ্ন উঠেছে নেট দুনিয়ায়।
View this post on Instagram

