‘প্রেমিক-প্রেমিকা হওয়ার আগে আমরা খুব ভালো বন্ধু’- দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কের আসল রহস্য ফাঁস করলেন অস্মিতা-প্রারব্ধি!

অভিনয় জগতে একসঙ্গে কাজ করতে করতে প্রেমে পড়া নতুন কিছু না। এর আগেও বহু অভিনেতা অভিনেত্রী একসঙ্গে কাজ করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েছেন। প্রায়ই রিল, রিয়েল লাইফ মিশে একাকার হয়ে গিয়েছে। সেরকমই টেলিভিশনের পর্দায় (Bengali Television) আরো একটি জনপ্রিয় জুটি হলো অস্মিতা-প্রারব্ধির জুটি (Prarabdhi-Ashmita)। ২০২০ সালে স্টার জলসার পর্দায় একটি জনপ্রিয় ধারাবাহিক ছিল ভাগ্যলক্ষী। ওই ধারাবাহিকে একসঙ্গে জুটি বেঁধে ছিল প্রারব্ধি ও অস্মিতা। সেই রিল লাইফের জুটি রিয়েল লাইফেও পরিণতি পেয়েছে।
ধারাবাহিককে তাদের জুটি বেশ পছন্দ করতেন দর্শক। খুনসুঁটি, মজা, লেকপুলিং সব ছিল তাদের ওই জুটির মধ্যে। ধারাবাহিকে কাজ করতে করতে একে অপরকে মন দিয়ে ফেলেন দুজনে। তারপর থেকেই কেটে গিয়েছে দীর্ঘ পাঁচ বছর। এখনো একে অপরকে ঠিক আগের মতই আগলে রেখেছে অস্মিতা-প্রারব্ধি। ওই ধারাবাহিকের হাত ধরেই দুজনে প্রথম টেলিভিশন জগতে পরিচিতি পেয়েছিলেন। তারপর থেকে দুজনকেই একের পর এক নানান ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে।
অস্মিতাকে বর্তমানে দেখা যাচ্ছে জি বাংলার পরিণীতা ধারাবাহিকে। কিছুদিন আগেই শেষ হয়েছে অভিনেত্রীর কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটি। অন্যদিকে অনুরাগের ছোঁয়ায় দেখা গিয়েছিল অভিনেতা প্রারব্ধিকে। দুজনেই এখন নিজেদের কাজ নিয়ে ব্যস্ত রয়েছে। পূজোতে মুক্তি তাদের নতুন অ্যালবাম। সেই নিয়ে এখন ব্যস্ত রয়েছেন দুজনে।
তবে বর্তমানে ডিভোর্স, ছেড়ে যাওয়ার যুগে দাঁড়িয়েও আজও একে অপরের হাত ধরে রেখেছে অস্মিতা প্রারব্ধি। দীর্ঘ পাঁচ বছর হয়ে গেল তাদের সম্পর্কের বয়স। এখনো একসাথে রয়েছেন তারা। অস্মিতা জানিয়েছেন তাদের সম্পর্কেও ঝগড়াঝাঁটি, অশান্তি কথা কাটাকাটি হয়। কিন্তু দিনের শেষে বিশ্বাসটাই বড় কথা। সেটাই তাদেরকে একসঙ্গে বেঁধে রেখেছে।
আরও পড়ুনঃ একদিকে মেয়ের অন্নপ্রাশনের তোড়জোড়! অন্যদিকে অভিনেতার নিথর দেহ! মেয়েকে আর কোলে নিয়ে আদর করা হলো না! হারিয়ে গেলেন রনি চক্রবর্তী!
প্রারব্ধিও জানিয়েছেন প্রেমিক প্রেমিকা হওয়ার আগে তারা দুজন দুজনের খুব ভালো বন্ধু। তাই জন্য তাদের সম্পর্কটা এতদিন টিকে রয়েছে। ভাগ্যলক্ষীর সেটেই একে অপরকে মন দিয়ে বসেছিলেন দুজনে। কখনো নিজেদের সম্পর্ক লুকিয়ে রাখেননি তারা। খুল্লাম খুল্লা প্রেম করতেন। ছবি পোস্ট, রিল পোস্ট একসঙ্গে ঘুরতে যাওয়া সব কিছুই ভাগ করে নিতেন দর্শকদের সাথে।