মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শ্যামলী! স্ত্রীর প্রাণ বাঁচাতে পারবেতো অনিকেত?

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bheseche)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত দিন এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। শ্যামলীর চরিত্রে দর্শকদের মন জয় করে নিয়েছিল অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharjee)। তাছাড়া পর্দায় শ্যামলী আর অনিকেত অর্থাৎ শ্বেতা ভট্টাচার্য এবং রণজয় বিষ্ণুর (Ronojoy Bishnu) জুটি মন জয় করে নিয়েছে দর্শকদের। দিনে দিনে বাড়ছে ধারাবাহিকের টিআরপি।

তবে বর্তমানে ধারাবাহিকের গল্প জমে উঠেছে অহনাকে নিয়ে। অনিকেতের জীবনে ফিরে এসেছে তার প্রাক্তন প্রেমিকা অহনা। আর আসার পর থেকে অনিকেতকে ফের নিজের জালে ফাঁসানোর চেষ্টা করে চলেছে সে। আর এইসব কিছুতেই অহনাকে সাহায্য করছে অরুণাভ, অপলা এবং তৃষা। শ্যামলীর অনিকেতের জীবন থেকে সরানোর জন্য এবার বিরাট পরিকল্পনা করছে তারা।

Bengali serial

অহনার প্রতি অনিকেতের দুর্বলতাকে কাজে লাগিয়েই এবার শ্যামলীকে অনিকেতের থেকে আলাদা করার চেষ্টা করছে এই তিনজন মিলে। তবে প্রতিবারের মতোই এবারও অরুণাভর পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে শ্যামলী। নিজের ভালোবাসার মানুষের হাত সে কিছুতেই ছাড়বে না। অহনার ব্যাপারে সবটা জানার পর থেকেই বারবার অনিকেতকে অহনার থেকে দূরে রাখার চেষ্টা করে চলেছে সে।

টাকার জন্য একি কান্ড করল অরুণাভ?

যদিও এবার মোক্ষম চাল চলেছে অহনা আর অরুণাভ। দুজন মিলে পরিকল্পনা করে অহনাকে মিথ্যে মিথ্যে কিডন্যাপ করবে তারা। আর অহনাকে বাঁচাতে নিশ্চিত রূপে টাকা নিয়ে আসবে অনিকেত। আর সেই টাকাই ভাগ করে নেবে অরুণাভ আর অহনা। তবে অরুণাভ চলে ডালে ডালে আর শ্যামলী চলে পাতায় পাতায়। অরুণাভ যে অহনার সঙ্গে হাত মিলিয়েছে সেটা প্রথম থেকেই বুঝে গিয়েছিল শ্যামলী। ফলে অহনার সাধারণ পিছু করতে শুরু করে সে। অপ্রতিম এবং প্রিয়া দিদিকে সঙ্গে পাবে গিয়ে সমস্তটা ভিডিও করে নেয় শ্যামলী। পরিকল্পনা অনুযায়ী কিডন্যাপারদের টাকা দিয়ে দেয় অনিকেত।

আরও পড়ুন: শালিনীর চালাকি ধরে ফেলল ফুলকি! রোহিতকে বাঁচাতে মশাল হাতে এগিয়ে এল ফুলকি!

কী দেখা গেছে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের নতুন প্রোমোতে?

তবে কি এবার ফেল হল শ্যামলীর প্ল্যান? সম্প্রতি জি বাংলার অফিসিয়াল পেজে মুক্তি পেয়েছে ধারাবাহিকের নতুন প্রোমো। যেখানে দেখা গেছে অরুণাভর সঙ্গে টাকার ব্যাগ নিয়ে হাতাহাতি শুরু করে শ্যামলী। তখনই টাকার জন্য শ্যামলীর গুলি করে অরুণাভ। সঙ্গে সঙ্গে ‘স্যার’ বলে চিৎকার করে সংজ্ঞা হারায় শ্যামলী। ডাক্তার জানায় শ্যামলীর পরিস্থিতি ভালো নয়। তাই স্ত্রীকে বাঁচাতে মহাদেবের দ্বারস্থ হয় অনিকেত। পুরোহিতমশাই জানায় মহাদেবকে একমনে ডাকলে তিনি সব ঠিক করে দেবেন। আর সেই কথা শুনেই মহাদেবের মাথায় জল ঢালতে শুরু করে অনিকেত। অনিকেতের প্রার্থনা কি শুনবে মহাদেব? শেষ রক্ষা হবে তো? জানতে হলে ঠেকতে থাকুন কোন গোপনে মন ভেসেছে।

Back to top button