প্রথম দেখাতেই শাক্যজিতের প্রেমে পড়লো আরশি! আর দ্বিতীয় দেখাতে উল্টে গেল সব! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!

ধারাবাহিক জগতে শুরু হচ্ছে একের পর এক নতুন ধারাবাহিক (New Serial)। স্টার জলসা (Star jalsha), জি বাংলার (Zee Bangla) পর্দায় এক ঝাঁক নতুন ধারাবাহিক শুরু হচ্ছে। যেমন স্টার জলসার পর্দায় শুরু হয়েছে বেশ কিছু নতুন ধারাবাহিক। অন্যদিকে জি বাংলার পর্দাতেও শুরু হয়েছে নতুন ধারাবাহিক। সব কটি ধারাবাহিক বর্তমানে জমজমাট হয়ে চলছে। তেমনই গতকাল জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন এক ধারাবাহিক।
গত ১০ই মার্চ জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক তুই আমার হিরো। ধারাবাহিকে নায়ক চরিত্রে থাকছেন অভিনেতা রুবেল দাস এবং রুবেল দাসের বিপরীতে নায়িকা চরিত্রে থাকছেন অভিনেত্রী মোহনা মাইতি। প্রথমবার নতুন ধারাবাহিকের হাত ধরে জুটি বেঁধেছেন মোহনা রুবেল।

ধারাবাহিকে রুবেল মোহনা ছাড়াও অন্যান্য পার্শ্ব চরিত্রে জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন। ধারাবাহিক রুবেলের চরিত্রের নাম শাক্যজিৎ এবং মোহনার চরিত্রের নাম আরশি। গতকাল ধারাবাহিকের প্রথম পর্বে দেখানো হয়েছিল শাক্যজিৎ ফিল্ম ইন্ডাস্ট্রির একজন অনেক বড় সুপার হিরো। যার জন্য পাগল প্রত্যেকে। বিশেষ করে শাক্যজিৎ এর অনেক মহিলা ভক্ত রয়েছে।
আর অন্যদিকে আরশি খুবই সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তার বাড়িতে মা বাবা এবং বড় দিদি, ছোট বোন রয়েছে। পরিবারের দায়িত্ব সামলাতে আরশি সকালে ট্রেনে গান গেয়ে ভিক্ষে করে এবং পরে তার একটি ছোট দোকান চালায়। কিন্তু সেই দোকান আর কয়েক দিনের মধ্যেই তুলে দেওয়া হবে। এবারে আরশট পরিবারের দায়িত্ব কিভাবে সামলাবে সেই লড়াইয়ের গল্পই তুলে ধরা হবে।
আরও পড়ুনঃ শয়তানদের মাঝে ত্রি’শূল নিয়ে ঝাঁপিয়ে পড়ল পারুল! অকৃতজ্ঞ কাকে বলে সেটাই বুঝিয়ে দিল শিরিন!
শাক্যজিৎ যে অনেক বড় সুপারস্টার সেটা প্রথমে ধারণাই ছিল না আরশির। বোনের কাছ থেকে শাক্যজিৎ-এর কথা জানতে পারে সে। এদিকে পরের দিন সকালে তাদের বাড়িতেই শাক্যজিৎ-এর আগামী ছবির শুটিং শুরু হবে। সেজন্য পরের দিন তাদের বাড়িতে আসে শাক্য। এদিকে শাক্যর মুখোমুখি হয়েই তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে আরশি। তবে কি প্রথম দেখাতেই শাক্যজিৎ এর প্রেমে পড়ে গেল আরশি? দেখা যাক ধারাবাহিকের গল্প কোন দিকে মোড় নেয়।

