‘আলতা ফড়িং’ এর পরে আবার ফিরছে অর্ণব ব্যানার্জি! প্রধান চ্যানেলে মুখ্য চরিত্রে দেখা যাবে তাকে

অর্ণব ব্যানার্জি একজন বাঙালি টেলিভিশন অভিনেতা। 2014 সালের টেলিভিশন সিরিয়াল বিবি চৌধুরানীতে নায়ক ‘প্রতিম’ চরিত্রে অভিনয় করে তিনি খ্যাতি পেয়েছিলেন। তিনি আলো ছায়ার জন্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন, সেখানেও তিনি মেন লিড-এ ছিলেন, সেখানে তিনি আকাশের চরিত্রে অভিনয় করেছেন এবং একটি অনেক বড় ফ্যান বেশ তৈরি হয়েছিল তার।
সম্প্রতি শেষ হওয়া আলতা ফড়িং ধারাবাহিকে দুর্ধর্ষ অভিনয় করতে দেখা গিয়েছে অর্ণবকে। একজন সফল অভিনেতার কেবলমাত্র নায়ক না সব রকম চরিত্রে অভিনয় করার যোগ্যতা থাকা দরকার। আর সেই গল্পে প্রথমে নায়ক হলো পরবর্তীতে ভিলেন হয়ে ফিরে এসেছিল অর্ণব সেই চরিত্রটি ও ভীষণভাবে সফলতা পায়। আর সেখান থেকেই প্রমাণ পাওয়া যায় তার একাধিক চরিত্রে অভিনয়ে যোগ্যতা রয়েছে।
স্টার জলসায় কিছুদিন আগেই শেষ হয়েছে ‘আলতা ফড়িং’ (Alta Phoring)। ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অর্ণব। তাঁর বিপরীতে দেখা গিয়েছে কল্যাণী মণ্ডল। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাচ্ছে শাঁওলি চট্টোপাধ্যায়কে। টিআরপি চার্টের শীর্ষে বেশিরভাগ সময় দেখা যেত ধারাবাহিকটি।
খুব তাড়াতাড়ি তাকে আবার দেখা যাবে নতুন ধারাবাহিকে। শুরু থেকেই তার হিরো সুলভ চেহারা এবং অভিনয়ের অসাধারণ প্রতিভা দিয়ে মন জয় করে নিয়েছেন হাজারো দর্শকের। আলতা ফরিং শেষ হয়ে যাওয়ার পর থেকেই অভিনেতার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছে তার নতুন কাজ দেখার জন্য। অবশেষে পাওয়া গেল তার নতুন কাজের খবর।
এখন প্রশ্ন হচ্ছে এরপর কোন চ্যানেলে দেখা যাবে অর্ণবের নতুন ধারাবাহিক? জানা যাচ্ছে সান বাংলা চ্যানেলে আসতে চলেছে অর্ণবের নতুন ধারাবাহিক তার বিপরীতে থাকবেন এক জনপ্রিয় অভিনেত্রী। তবে এই ক্ষেত্রে একটু নিরাশ হতে হচ্ছে দর্শকদের কারণ এই ধারাবাহিকে তাকে মেন চরিত্রে দেখা যাবে না অর্থাৎ ফার্স্ট লিডে অভিনয় করবেন না অর্ণব। বরং তাকে দেখা যাবে সেকেন্ড লীডে। সে যাই হোক না কেন তাকে আবার নতুন গল্পে নতুন চরিত্র দেখতে বেশ উৎসুক দর্শকরা।

