অভিকা নয়! তিতিক্ষার প্রেমে পড়লেন অর্কোপ্রভ! দিলেন ডেটে যাওয়ায় প্রস্তাব!
বর্তমানে বাংলা টেলিভিশন জগতে দর্শকদের অন্যতম পছন্দের নায়ক হলেন অর্কোপ্রোভ রায় (Arkaprovo Roy) এবং বেশ পছন্দের একজন নায়িকা হলেন তিতিক্ষা দাস (Titiksha Das)। এর আগে যে কয়েকটা ধারাবাহিককে তারা অভিনয় করেছে প্রতিটি ধারাবাহিককে সমানভাবে ভালোবেসেছেন দর্শকম মহল। বর্তমানে দুই শালিক (Dui Shalik) ধারাবাহিকে জুটি হিসেবে দেখা যাচ্ছে তাদের।
এর আগে অর্কোপ্রোভ রায় (Arkaprovo Roy) তোমাদের রাণী ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন। এখন থেকেই অভিনেতার প্রতি ভালোলাগা তৈরি হয় দর্শকদের। ওই ধারাবাহিকের নায়িকা অভিকাকেও ভীষণ পছন্দ করতেন তারা। দর্শকরা ভাবতেন, এই ধারাবাহিকের নায়ক নায়িকা হয়ত বাস্তবেও প্রেম করছেন।
আসলে, টেলিভিশনের পর্দায় জুটি হিসেবে দেখতে দেখতে দর্শকদের মনের মধ্যে একটা ছবি তৈরি হয়ে যায়। তখন তারা বাস্তবেও তাদেরকে জুটি হিসেবে দেখতে চান। যদিও পরবর্তীতে এই জল্পনা মিথ্যে বলে প্রমাণিত হয়েছে। দর্শকরা ভেবেছিলেন হয়তো দুরাণী জুটিকে আবার টেলিভিশনের পর্দায় ফিরিয়ে আনা হবে। কিন্তু এমন কিছু হয়নি। এখন দর্শকরা অধীর আগ্রহে জানার জন্য বসে রয়েছেন, রিয়েল লাইফে কার সাথে জুটি বাঁধতে চাইছেন অর্ক?
তিতিক্ষাকে দিলেন ডেটে যাওয়ায় প্রস্তাব
এইবার মিলল সেই প্রশ্নের উত্তর। একেবারে সর্বসমক্ষে অভিনেতার বর্তমান ধারাবাহিকের নায়িকা তিতিক্ষাকে দূরে কোথাও ডেটে যাওয়ার প্রস্তাব দিয়ে বসলেন অভিনেতা অর্কোপ্রোভ রায় (Arkaprovo Roy)। যদিও অভিনেত্রী সেই প্রস্তাব মুখের ওপর বাতিল করে দেন। তার যাওয়ার কোন ইচ্ছে নেই। তিনি সরাসরি জানিয়ে দেন, তার প্যাকআপ হয়ে গিয়েছে এবার তিনি বাড়ি যাবেন আর কোথাও যাবেন না।
আরও পড়ুন: পারুলের ওপর রেগে ব’ম রায়ান! ভয়ংকর উপায়ে প্র’তিশোধ নিলো সে! দুর্ধর্ষ আজকের পর্ব
তবে কি এবারেও প্রেমটা হবে না অভিনেতার? আসলে এটা নিজের একটা মজা। শুটিং এর শেষে ক্যামেরার সামনে খুনসুটিতে মেতেছিলেন তারা। সেখানেই গানের মধ্যে দিয়ে অভিনেতা অভিনেত্রীকে ডেটে যাওয়ার প্রস্তাব দেন। আর সেটা মজার ছলেই খারিজ করেন অভিনেত্রী। তবে সত্যি করেই যদি এই দুজন অভিনেতা অভিনেত্রী বাস্তবে একে অপরের জীবনসঙ্গী হয় তাহলে কেমন লাগবে দর্শকদের?

