আর্য অপর্ণার বিয়ের দিনই বড় বিপদ! নতুন শত্রুর আগমনে জমে উঠল ‘চিরদিনই তুমি যে আমার’! কার আগমন ঘটতে চলেছে ধারাবাহিকের পর্দায়?

সব ঝড়ঝাপটা শেষে অবশেষে ছন্দে ফিরেছে জনপ্রিয় সিরিজ চিরদিনই তুমি যে আমার। দিতিপ্রিয়া রায় ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই সামাজিকমাধ্যমে নানা প্রশ্ন উঠেছিল। সেই জায়গায় নতুন অপর্ণা হয়ে এসে গেছেন মঞ্চ-অভিনেত্রী শিরিন পাল। প্রথম থেকেই বেশ আত্মবিশ্বাসী লুকে ধরা দিয়েছেন তিনি। জিতুর সঙ্গে প্রথম অন্তরঙ্গ দৃশ্যেই নজর কেড়েছেন নতুন জুটি। ধীরে ধীরে দর্শকও তাকে অপর্ণা হিসেবে মেনে নিতে শুরু করেছেন।

গল্প এবার এগোচ্ছে আর্য আর অপর্ণার বিয়ের দিকে। ধারাবাহিকের সদ্য মুক্তি পাওয়া নতুন প্রোমোতে দেখা যায়, অপর্ণার রেজাল্ট বেরোনোর দিন তাকে চমকে দিতে বিশেষ আয়োজন করে আর্য। পাশে থাকে প্রিয় বন্ধু সন্তু। আসলে অপর্ণাকে আংটি পরিয়ে নিজের ভালবাসার ঘোষণা করতে চান আর্য। সেই মুহূর্তে অপর্ণাও জানিয়ে দেয়, সে বিয়ে করতে রাজি। দু’জনের চোখেমুখে তখন খুশির ঝিলিক, যেন সবকিছুই অবশেষে ঠিকঠাক পথে এগোচ্ছে।

jeetu and shirin paul in chirodini tumi je amar

ঠিক এই সুখের সময়েই আসে কালো ছায়া। অপর্ণার বাবার হাতে হঠাৎই এসে পড়ে রহস্যময় একটি চিরকুট। সেখানে লেখা—আর্য সিংহ রায়ের আসল নাম নাকি শঙ্কর। বিষয়টি দেখে আঁতকে ওঠেন অপর্ণার বাবা। সন্দেহ দানা বাঁধতে শুরু করে। যদিও অপর্ণা জানে এই নামের কথা, মেঘরাজ আগেই বলেছিল তাকে। তাই নতুন করে প্রশ্ন ওঠে—মেঘরাজ কি ফিরল? নাকি অন্য কেউ তাদের বিয়ের পথে বাধা দিতে চাইছে?

প্রোমো দেখে দর্শকের মনে নতুন কৌতূহল তৈরি হয়েছে। কেন আর্য নিজের পরিচয় লুকিয়ে রাখবে? চিরকুট পাঠিয়েছে কে? অপর্ণা কি জানতে পারবে সত্যিটা? বিয়ের দিনই কি ফেটে পড়বে কোনও বিস্ফোরক রহস্য? এই সব প্রশ্ন ঘিরে উত্তেজনা তুঙ্গে।

আরও পড়ুনঃ বিয়ের পর থেকেই বিচ্ছেদের গুঞ্জন! রটানো গুঞ্জনকেই বাস্তব রূপ দিলেন নীল তৃণা! মন ভাঙলো অভিনেতার!

এদিকে নতুন অপর্ণাকে নিয়ে নানান মন্তব্য উঠলেও তার সমর্থনে প্রকাশ্যে সামনে এসেছেন জিতু। তিনি লিখেছেন, দর্শকের মতামতই সবচেয়ে গুরুত্বপূর্ণ, তবে আগে দেখে নেওয়ার অনুরোধও করেছেন। শিরিনকে দুর্দান্ত অভিনেত্রী বলে প্রশংসা করেছেন তিনি। কাজ শেখার আগ্রহ, সংবেদনশীলতা আর পরিশ্রম—সব কিছু মিলিয়ে জিতুর বিশ্বাস, নতুন জুটি দর্শকের মন জয় করবে। তিনি আরও বলেছেন, নেতিবাচক মন্তব্যের চেয়ে উৎসাহই শিল্পীদের সবচেয়ে বড় শক্তি।

Back to top button