পর্দায় ফিরছেন ‘মন ফাগুন’ খ্যাত অভিনেতা, বিয়ের ফুল ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন জনপ্রিয় অভিনেতা

পাঁচ নাতিকে নিয়ে আনন্দে আছে দাদু চিরকুমার ব্রহ্মচারী। সে চায় না কোনও নাতির বিয়ে হোক। কারণ, ব্রহ্মচারী পরিবারে বিয়ে আসলে অভিশাপ। সেই কারণেই নিজের পাঁচ নাতিকে বিয়ে না করার শিক্ষা দিয়েছে দাদু। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দাদুর সামনে ব্রহ্মচারী থাকার পণ করে পাঁচ নাতি। এই জমাটি গল্পকে আধার করেই শুরু হচ্ছে সান বাংলার নয়া সিরিয়াল বিয়ের ফুল।

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে বিয়ের ফুল ধারাবাহিকের প্রোমো। যেখানে দাদুর চরিত্রে দেখা গিয়েছে দুলাল লাহিড়ীকে। পাঁচ ভাইয়ের ভূমিকায় দেখা যাচ্ছে সৌম্য বন্দ্যোপাধ্যায়, সৌমি বন্দ্যোপাধ্যায়, সৌগত বন্দ্যোপাধ্যায়, রাজা গোস্বামী এবং সৌভিক বন্দ্যোপাধ্যায়কে। তবে ব্রহ্মচারী পরিবারের অবিবাহিত থাকার প্ল্যান বানচাল করতে চান নবনীতা দাস এবং একতা গঙ্গোপাধ্যায়। তারা অভিনয় করছেন কলি ও ইচ্ছের ভূমিকায়। এছাড়াও সুদীপা বসু এবং কৌশিক চক্রবর্তী কাজ করছেন বিয়ের ফুলে।

নায়ক নায়িকাদের হল এবার আসা যাক ভিলেনের বিষয়। এই ধারাবাহিকের প্রধান ভিলেনের চরিত্রে যাকে দেখা যাবে তিনি হলেন অন্যতম প্রধান অভিনেতা অরিজিত চৌধুরী। এই ধারাবাহিকের অভিনেত্রী রিমঝিম মিত্রের বাবা হিসেবে দেখতে পাওয়া যাবে তাকে। এই সিরিয়ালে নায়কের এবং তাদের দাদাদের বিয়ে না করার পিছনে রয়েছে এক অনেক বড় কাহিনী।

এই ধারাবাহিকে রিমঝিম মিত্রের সঙ্গে বিয়ে ঠিক হবে নায়কের দাদার। সবই ঠিক ছিল বিয়ের সব আয়োজন হয়ে গিয়েছিল। কনে সাজে তৈরি ছিল রিমঝিম। কিন্তু বিয়ে করতে আসেনি বর অর্থাৎ নায়কের বড়দা। ফলে লগ্ন ভ্রষ্টা হতে হয় রিমঝিমকে। নিজের মেয়েকে লগ্ন ভ্রষ্টা দেখে কোন বাবার মাথা ঠিক থাকে? এখানেও নিজের মেয়েকে এভাবে দেখে ঠিক থাকতে পারেন না বাবা অরিজিত চৌধুরী।

Arijit Chowdhury

তারপর থেকেই তিনি হয়ে ওঠেন নায়কের পরিবারের সবথেকে বড়ো এবং প্রধান শত্রু। তারপর থেকেই তিনি আর নায়কের পরিবারের কারোর ভালো সহ্য করতে পারেন না। কিন্তু কেউ জানেন না কেন সেদিন নায়কের বড়দা বিয়ে করতে যেতে পারেননি। এই বিষয়টি ক্রমশ প্রকাশ্য। এই বিয়ে ভেঙে যাওয়ার পর থেকেই নায়কের বাড়িতে মেয়েদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়।

Back to top button