“কলকাতা এখন মধ্যবিত্ত হয়ে গেছে”- বদলে গেছে প্রাণের শহর! আক্ষেপের সুর অপর্ণা সেনের কন্ঠে!

আবারো বড় পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী অপর্ণা সেন (Aparna Sen)। বর্ষীয়ান অভিনেত্রীর হাত ধরেই আসছে সকলের প্রিয় সেই ‘পরমা’। ‘পরমা’র পরিচালনায় রয়েছে পরিচালক সুমন ঘোষ (Suman Ghosh)। সুমন ঘোষ দ্বারা পরিচালিত সিনেমাটির পুরো নাম ‘পরমা:- আ জার্নি উইথ অপর্ণা সেন’। ৮০-এর শতকের সকলের প্রিয় পরমাকে আবার দেখা যাবে বড় পর্দায়। এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছে স্বয়ং অপর্ণা সেন। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করবেন কঙ্কনা সেন শর্মা (Kankana Sen Sharma), শাবানা আজমী (Shabana Azmi) এবং ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)।

চলতি বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই সিনেমা দর্শকদের দেখানো হয়েছে। কিন্তু বড় পর্দায় দর্শকদের জন্য আগামী বছর মুক্তি পেতে চলেছে এই ছবি। এই সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলাতে অভিনেত্রী বলেন, ‘সুমন আমার অনেক দিনের বন্ধু, তাঁর স্বামী এবং মেয়ের সঙ্গেও খুবই পরিচিত। পরিবারের সঙ্গে বন্ধুত্বও ছিল পরিচালক সুমনের।’

পরমা রূপে ফিরছে অপর্না সেন

এছাড়া বর্তমান সময়ের কলকাতায় শহর নিয়ে অভিনেত্রী নিজের মতামত জানিয়েছেন। অভিনেত্রী বলেন “মনে হয় যে শহরটা যা ছিল, শহরটার মধ্যে একটা ক্ষ্যাপামি ছিল আমরা যখন ছোট ছিলাম, শহরের মধ্যে এক ধরনের মজা ছিল, বুদ্ধিদীপ্ত একটা ব্যাপার ছিল। এইসব চলে গিয়ে এক পাতি মধ্যবিত্ত যেনো ডেইলি শোপের শহর হয়ে গেছে। এটা আমার ভালো লাগে না।” তিনি আরও বলে “সত্যি কথা বলতে শহর নিয়ে আমার ভালোবাসা অনেকটা কমে গেছে। আমার ভালবাসা শহরের প্রতি আবার কিছুটা হলেও ফিরে এল যখন দেখলাম এত লোক শহরে নামল।”

actress

অপর্ণা সেন কেন পরমাতে কাজ করছেন সেই নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী জানান “সুমন আমাদের অনেকদিনের বন্ধু। আমি, আমার মেয়ে, আমার স্বামীর সঙ্গে। আমাদের সঙ্গে ওঁর আদানপ্রদান চলতেই থাকে। বিশেষ করে আমরা কে কোন বই পড়ছি। এটা পড়েছ? ওটা পড়েছ? এটা হতেই থাকে। বই দেওয়া নেওয়া হতেই থাকে। তার উপরে বড় কথা, ও যখন বলল রিনাদি তোমার উপর আমি একটা ছবি করতে চাই। তুমি ভিসিট করবে সে সব জায়গায় যেখানে তুমি ছবি করেছ। রিভিসিট করবে। আমার ওই কথায় বেশ মজা লেগেছিল।”

আরও পড়ুনঃ অসাধ্য সাধন করলো আনন্দী! স্ত্রীর গর্বে গর্বিত আদি! হেরে ভূত নন্দিনী! জমে ক্ষীর আজকের পর্ব

অপর্ণার সঙ্গে সুমনের কথোপকথনের সূত্র ধরে তৈরি হয়েছে পরমা। এবারে দেখার অপেক্ষা বড় পর্দায় এই ছবি দর্শকদের মন কতটা জয় করতে পারে। চলচ্চিত্র উৎসবে যখন এই ছবি দেখানো হয় তখন বেশ ভালো সাড়া পেয়েছিল দর্শকদের কাছে।

Back to top button