TRP: নিজেকেই টেক্কা দিচ্ছে অনুরাগের ছোঁয়া! এই সপ্তাহের টিআরপি বদলে দিলো ইতিহাস

দর্শকের ভালোবাসা আর টি আর পি রেজাল্ট কিছুক্ষেত্রে হাতে হাত মেলালেও, সবক্ষেত্রে বজায় রাখতে পারে না। তার সবথেকে বড় প্রমাণ মিঠাই। দর্শকদের মনে মিঠাই আজও যেন সবথেকে বড় জায়গায় রয়েছে। কিন্তু টি আর পির দিক দিয়ে মিঠাই পিছিয়ে অনেকের থেকে।
একের পর এক নতুন ধারাবাহিক এসে পিছনে ফেলে দিচ্ছে পুরোনো ধারাবাহিকগুলোকে। এই যেমন নতুন বছরের প্রথম টি আর পি রেজাল্টে সবার প্রথমে ছিল জগদ্ধাত্রী। কিন্তু এখন সেই জগদ্ধাত্রীকে চোখে আঙুল দিয়ে টেক্কা মেরে প্রথমে রয়েছে অনুরাগের ছোঁয়া। তাও কিছু পয়েন্টের ব্যবধানে নয়। বেশ ভালো নম্বরেই টেক্কা দিচ্ছে অনুরাগের ছোঁয়া।
দেবে নাই বা কেন? একের পর এক মারমার কাটকাট পর্ব নিয়ে হাজির হচ্ছে এই ধারাবাহিকটি। আর এই কারণেই বোধয় অনেকদিন পর আবার ইতিহাস গড়ল বাংলা টেলি দুনিয়া। বেশ দীর্ঘ সময় পর এতটা বেশি রেটিং পয়েন্ট নিয়ে কোনও ধারাবাহিক টি আর পি লিস্টে লিড করছে। অনুরাগের ছোঁয়ার টিম যেন বার বার নিজেকেই চ্যালেঞ্জ করছে।
দেখে নেওয়া যাক এই সপ্তাহের টি আর পি লিস্টে প্রথম পাঁচে থাকা নামগুলি –
১ম অনুরাগে ছোঁয়া: ৯.৫
২য় জগদ্ধাত্রী: ৮.৮
৩য় গৌরী এলো: ৮.০
৪র্থ খেলনা বাড়ি: ৭.৮
৫ম নিম ফুলের মধু / বাংলা মিডিয়াম: ৭.৬

