শুধু ধারাবাহিক নয়, এইবার বাস্তবে প্রেম করছে রুপা! কাকে মন দিয়েছেন অভিষেক কন্যা সাইনা?

‘অনুরাগের ছোঁয়া’ স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় সিরিয়াল। এই ধারাবাহিকের মাধ্যমেই নবাগতা দুই কিশোরীর আত্মপ্রকাশ ঘটে। অভিনেতা অভিষেক কন্যা এই সিরিয়ালের মাধ্যমেই বিনোদন জগতে পা রাখেন। এই ধারাবাহিক রূপা চরিত্রে অভিনয় করছে সাইনা চট্টোপাধ্যায় (Saina Chattopadhyay)। ছোটবেলার রুপা চরিত্রের সঙ্গে বাস্তবের সাইনার মিল রয়েছে অনেক।

কিছুদিন আগেই চট্টোপাধ্যায় বাড়িতে হয়ে গেল সরস্বতী পুজো। আর বাঙালির কাছে বীণা বন্দনার দিনই হল প্রেম দিবস। আর এই প্রেম নিয়েই আলোচনা হল সাইনার মায়ের সঙ্গে। প্রেমের কথা উঠতেই সংযুক্তা অর্থাৎ অভিষেকের স্ত্রী জানান তাঁর মেয়ের জীবনে এখনও প্রেম প্রবেশ করেনি। তবে প্রেমের কথা শুনতেই মায়ের সামনে লজ্জায় পড়ে যায় সাইনা।

তবে, সিরিয়ালে দেখা যাচ্ছে রুপার প্রেমিক রয়েছে। এই মুহূর্তে সাইনার জীবনে মনের মানুষ না এলেও, পরবর্তীকালে তেমন কেউ এলে সবার আগে তাঁর মা’ই জানবে এই বলে আশ্বাস দিলেন সংযুক্তা। বেশ কয়েক বছর হল পৃথিবীর মায়া ত্যাগ করেছে অভিষেক। তবে, অভিনেতার ‘ডলু মা’কে অভিনেত্রী হতে দেখার সৌভাগ্য হয়নি তাঁর। তবে, সাইনার মায়ের বিশ্বাস দলের ওপরে তাঁর বাবার হাত ধরে রয়েছে সব সময়। অন্যদিকে আবার মেয়ের কাছে বাবাই ছিল তাঁর সবকিছু।

আরও পড়ুনঃ পরিবারে ফের ক্যা’ন্সারের থাবা! ফের মা’রণ রোগের কবলে প্রয়াত অভিনেত্রীর মা! দুশ্চিন্তায় ঐন্দ্রিলার পরিবার!

সংযুক্তা জানিয়েছি ডলের বরাবরের ইচ্ছে ছিল অভিনেত্রী হওয়ার। আর সেই সিদ্ধান্তকেই সম্মান জানিয়েছেন তিনি। এখন রুপা অর্থাৎ ডলই রয়েছে তাঁর জগৎজুড়ে। পরিবার-আত্মীয়-অফিস-মেয়ে সব কিছু নিয়েই বেজায় ব্যস্ততায় দিন কাটছে সংযুক্তার।

Back to top button