সুদীপার ভরা সংসার নিয়ে আবার টিআরপি তালিকায় রাজ, সন্ধ্যার পয়েন্টে আজ ফুলকি দিশেহারা!

আবার একবার চলে এলো সেই দিন যেদিন বাংলা টেলিভিশনের প্রতিটি সিরিয়ালের সারা সপ্তাহের জনপ্রিয়তা নির্ধারণ হয়। অর্থাৎ টিআরপি(Bangla television TRP) তালিকা প্রকাশ পাওয়ার দিন। প্রত্যেক বৃহস্পতিবার এই তালিকায় নির্ধারণ হয় আর যেখানে জানা যায় এই সপ্তাহের জন্য টিআরপি তালিকা শীর্ষস্থান দখল করলো কোন ধারাবাহিক।
বেশ কয়েক মাস ধরে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক “অনুরাগের ছোঁয়া” প্রায় প্রতি সপ্তাহেই শীর্ষস্থান দখল করে রেখেছে। আর দ্বিতীয় এবং তৃতীয় স্থানে কখনো জি বাংলার “ফুলকি”কে দেখা যাচ্ছে আবার কখনো “জগদ্ধাত্রী”কে। তবে জি বাংলার সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী কিন্তু শুরুর প্রথম থেকেই রীতিমতো টক্কর দিয়ে রেখেছে প্রত্যেকটি ধারাবাহিককে।
তবে অন্যান্য ধারাবাহিক গুলো কিছু কম নয়। নিজেদের স্লট ধরে রাখার জন্য প্রায় প্রতি সপ্তাহে রয়েছে একের পর এক চমক। এবার আসা যাক এই সপ্তাহের টিআরপি তালিকার ওপর। প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহে প্রথম স্থান অধিকার করেছে “অনুরাগের ছোঁয়া”। দ্বিতীয় স্থানে রয়েছে সকলের প্রিয় “জগদ্ধাত্রী”। একদিকে সুদীপার জুটি এবং অন্যদিকে জ্যাস সান্যালকে কিছুতেই মাত দিতে পারছে না কেউ।
তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার আরও একটি জনপ্রিয় এবং নতুন ধারাবাহিক “ফুলকি”। চতুর্থ স্থানে “নিম ফুলের মধু”। রুবেল অসুস্থ হয়ে পড়ার ফলে বেশ কিছুটা টিআরপি কমে গেলেও আবার একবার নায়িকা পর্নার সাথে সৃজনকে দেখতে পেয়ে দর্শকরা বেজায় খুশি। এবং পঞ্চম স্থান অধিকার করেছে “সন্ধ্যাতারা”। শুরুর প্রথম দিকে সেই পরিমাণ জনপ্রিয়তার না পেলেও বর্তমানে একেবারে ধন্ধুমার পর্ব দেখা যাচ্ছে তাতে।
সম্প্রতি কিছু সপ্তাহ ধরে খুব একটা বেশি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না টিআরপি তালিকায়। উল্টো দিকে একের পর এক আসছে নতুন ধারাবাহিক। পরবর্তী দিনে সেটাই দেখার যে ঠিক কতটা জনপ্রিয়তা লাভ করতে পারে নতুন ধারাবাহিকগুলি এবং সেই সঙ্গে পুরনো ধারাবাহিকগুলিকে কোনভাবে মাত দিতে পারে কিনা!
এই সপ্তাহের বাংলার সেরা ৫
১ম •• অনুরাগের ছোঁয়া ৮.৭
২য় •• জগদ্ধাত্রী ৮.২
৩য় •• ফুলকি ৭.৯
৪র্থ •• নিম ফুলের মধু ৭.৮
৫ম •• সন্ধ্যাতারা ৭.৩

