দিব্যজ্যোতিকে আর দেখা যাবে না অনুরাগের ছোঁয়ায়! কী এমন হল অভিনেতার? হতাশার সুর ভক্ত মহলে

বর্তমানে বাংলা ধারাবাহিক জগতের বঙ্গ সেরা ধারাবাহিক গুলির মধ্যে একটি হলো অনুরাগের ছোঁয়া। নতুন বছর শুরু হওয়ার পর থেকে নিজের জায়গা থেকে নড়ানো যায়নি এই ধারাবাহিককে, এতটাই জনপ্রিয়তা অর্জন করেছে অনুরাগের ছোঁয়া। তবে এখন সূর্য দীপার ভুল বোঝাবুঝির সেই ট্র্যাক আর পছন্দ করছে না দর্শক। তার ওপরের মিশকার ষড়যন্ত্র যেন ধরা পড়েও পড়ছে না সূর্যের জন্য। তাই এখন সুদীপা জুটির অনুরাগীরা চাইছেন যেন খলনায়িকা মিশকার সমস্ত ষড়যন্ত্র সকলের সামনে আসে। আর মিল হয় সূর্য দীপার।
ধারাবাহিকে নায়ক নায়িকার মধ্যে মধ্যে এতটা ভালোবাসা থাকার পরেও তাদের এই বিরহ মোটেই সহ্য করতে পারছেন না তাদের অনুরাগীরা। বিশেষত সূর্য যেমন আগের দিন দীপাকে জড়িয়ে ধরে মনের ভালোবাসার কথা জানালো তারপর দর্শক অনেক বেশি করে চাইতে শুরু করেছেন সবটার সমাধান। ধারাবাহিকের পর্ব গুলি দেখেই দেখেই বোঝা যাচ্ছে যে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন টুইস্ট আনা হচ্ছে এই ধারাবাহিকটিতে। আর এই নিত্যনতুন চমক দেখে মনে হচ্ছে যে হয়তো খুব শীঘ্রই দর্শকদের চাহিদা পূর্ণ হবে। মাঝখানে দর্শকদের একটু বিরক্তির সম্মুখীন করলেও বর্তমানে বেশ আনন্দই প্রদান করছে এই ধারাবাহিক।
অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নায়ক দিব্যজ্যোতি দত্ত একজন বাঙালি অভিনেতা, বেশিরভাগই বাংলা টিভি সিরিয়ালে কাজ করেন। তিনি পশ্চিমবঙ্গের কলকাতায় ১৯৯৯ সালের ২ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। এই 23 বছর বয়সী ছেলেটি বহুমুখী অভিনয় দক্ষতার সাথে একটি তরুণ উদীয়মান প্রতিভা। দিব্যজ্যোতি দত্ত 2017 সালে রিভু চরিত্রে ‘জয়ী’ সিরিয়ালের মাধ্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করেন। বর্তমানে তিনি স্টার জলসার ধারাবাহিক অনুরাগের চাওয়া-এ কাজ করছেন সুরজ্য সেনগুপ্তের চরিত্রে। এছাড়াও, তিনি ইনস্টাগ্রামে 250K+ অনুগামীদের সাথে একজন সামাজিক মিডিয়া প্রভাবশালী।

২৩ বছর বয়সেই বেশ কিছু সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করে ফেলেছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। ‘জয়ী’, ‘চুনিপান্না’, ‘দেশের মাটি’। আর বর্তমানে চলছে ‘অনুরাগের ছোঁয়া’। ভাল-মন্দ মিলিয়ে-মিশিয়ে ভালই পারফর্ম করেছে তাঁর অভিনীত সিরিয়ালগুলি। এখন তাঁর সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ টিআরপি তালিকায় টপার হয়েছে লাগাতার।
কিন্তু এবার কি বদলে যেতে চলেছে অনুরাগের ছোঁয়ার সূর্য? তাকে কি আর দেখা যাবে না সস্তিকার বিপরীতে? সম্প্রতি পায়ে আঘাত পেয়েছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নায়ক সূর্য। এর আগে মিঠাই ধারাবাহিকের আদৃতের সাথেও এই একই ঘটনা ঘটেছিল। স্বাভাবিকভাবেই পায়ের চোট পাওয়ায় বেশ কিছুদিনের জন্য ধারাবাহিক থেকে বিরত থাকছেন অভিনেতা। তার এই অবস্থায় বেশ মন খারাপ দর্শকদের। ভক্তদের এটাই প্রার্থনা যে তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় দিব্যজ্যোতি। আবার খুব তাড়াতাড়ি তাকে ধারাবাহিকের পর্দায় দেখতে চান তারা।

