শাক্য, মিষ্টি, রুপা সকলকে হারিয়ে সেরা শিশুশিল্পীর পুরস্কার পেয়ে গেল সোনা! ‘অনুরাগের ছোঁয়া’র ভক্তরা বেজায় খুশি তার এই সাফল্যে

বর্তমান সময়ে বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো ‘অনুরাগের ছোঁয়া’। স্টার জলসার এই ধারাবাহিক এমনভাবে দর্শকদের মন জয় করছে যে নতুন বছর পড়ার সাথে সাথে অন্য কোন ধারাবাহিক টপার তকমা নিতে পারছে না অনুরাগের ছোঁয়ার কাছ থেকে। আর তার এই এত সাফল্যের প্রত্যক্ষ কারণ হিসাবে দর্শকরা সূর্য দীপার দুই মেয়ে অর্থাৎ সোনা এবং রুপার চরিত্রে যে দুই শিশু শিল্পী অভিনয় করছে তাদেরকেই দিতে চায়।

সম্প্রতি গল্পে দেখা গেছে সূর্য এবং দীপাকে কাছাকাছি আনার চেষ্টা করছে লাবণ্য সেনগুপ্ত। আর সেখানেই সবচেয়ে বড় ভূমিকা পালন করছে তাদের দুই মেয়ে সেই অভিনয়ও অসাধারণ ভাবে করছে তারা। এখন দর্শকরা চায় যত তাড়াতাড়ি সম্ভব সকলের সামনে তাদের আসল পরিচয় চলে আসুক। তবে গল্পে এত দুঃখের মাঝে অনুরাগের ছোঁয়ার ভক্তদের জন্য অত্যন্ত খুশির একটি খবর রয়েছে। সকলের প্রিয় সোনা এবার সেরা শিশু শিল্পীর পুরস্কার পেল।

এর আগে দর্শকের কাছে সূর্য দীপার জুটি অনেক পছন্দের ছিল কিন্তু টিআরপি তালিকায় শীর্ষস্থান এসেছে সোনা রুপা আসার পরে। এই দুই শিশু শিল্পীর পাকা পাকা সুন্দর অভিনয় দর্শকের মন প্রথম থেকেই জয় করে নিয়েছে। এখন তাদের দুজনকে টিভির পর্দায় না দেখলে দর্শকের মনই পোষেনা। আর সেই অসাধারণ অভিনয়ে দক্ষতা দিয়েই এবার সেরা শিশু শিল্পী হয়ে গেল পর্দার সোনা তথা অভিনেত্রী মিশিতা রায়চৌধুরী।

Anurager Choya

প্রসঙ্গত সম্প্রতি অভিনেত্রী সোহিনী সরকারের হাত থেকে বেঙ্গল অ্যাচিভার অ্যাওয়ার্ডসে সেরা শিশু শিল্পী হিসাবে পুরস্কার পেয়েছে সোনা। আর এই খবর সামনে আসতেই বেজায় খুশি হয়ে গেছে অনুরাগের ছোঁয়ার ভক্তরা। সেই ছবি সোশ্যাল মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে। ‘অনুরাগের ছোঁয়া’ অনুরাগীরা তাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছে।

Anurager Choya

সেখানে পর্দার বাবা-মা অর্থাৎ সূর্য দীপার সঙ্গেই উপস্থিত থাকতে দেখা গিয়েছিল সোনাকে। অর্থাৎ সেই অনুষ্ঠানে অভিনেতা দিব্যজ্যোতি দত্ত এবং অভিনেত্রী স্বস্তিকা ঘোষ ও উপস্থিত ছিলেন। যা ওই ছবির মাধ্যমে দেখতে পাওয়া গেছে।

Back to top button