রূপা ছিনিয়ে নিলো জয়ের শিরোপা, কোথায় জগদ্ধাত্রী? জানুন আজকের ফল

বৃহস্পতিবার মানে সিরিয়াল প্রেমীদের কাছে টানটান উত্তেজনার একটা দিন। তাঁরা সকাল থেকেই প্রায় অপেক্ষা করে বসে থাকেন কখন দেখতে পাবেন টিআরপির তালিকা। জগদ্ধাত্রী ও অনুরাগের ছোঁয়ার মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলে। কখনোও অনুরাগের ছোঁয়া এগিয়ে যায় তো কখনোও বা জগদ্ধাত্রী। চলতি সপ্তাহে কোনও ধারাবাহিক কাকে পেছনে ফেলে এগিয়ে গেল তা দেখুন।

চলতি সপ্তাহে অনুরাগের ছোঁয়া টিআরপির তালিকায় প্রথম স্থানে রয়েছে। সূর্য ও দীপার অভিনয় দেখে বোঝাই যাচ্ছে তাদেরকে পছন্দ করেছেন সিরিয়াল প্রেমীরা। আর সবথেকে প্রধান বিষয় যেটা সেটা হল রুপার অভিনয়। তার অসাধারণ কার্যকলাপ অনেকখানি এগিয়ে দিল এই ধারাবাহিককে। খুব তাড়াতাড়ি মিশকার পর্দা ফাঁস হবে বলে মনে করছেন অনুগামীরা। অনুরাগের ছোঁয়া প্রাপ্ত নম্বর ৭.৫। দ্বিতীয় স্থান দখল করেছে জগদ্ধাত্রী। তবে বেশ খানিকটা পিছিয়ে গেলো এই ধারাবাহিকটি, প্রাপ্ত নম্বর ৭.০।

টিআরপির তালিকা তৃতীয় স্থান দখল করে নিয়েছে গৌরী এলো ধারাবাহিক। যার প্রাপ্ত নম্বর ৬.৮। তবে পল্লবী ও রুবেলের প্রেম থেকে দত্ত বাড়ির কাণ্ডকারখানা যে সিরিয়ালপ্রেমীরা খুব পছন্দ করছেন তা কিন্তু টিআরপির তালিকা দেখলে খুব ভালো বোঝা যায়। এবারের টিআরপিতে তাদের প্রাপ্ত নম্বর ৬.৪।

বাংলা মিডিয়াম ধারাবাহিকটি কিন্তু পঞ্চম স্থানে নিজের জায়গা করতে সক্ষম হয়েছে। তবে আবির ও শ্রুতিকেও খুব মনে ধরেছে অনুগামীদের তাদের সাবলীল অভিনয় থেকে চোখ ফেরাতে পারছেন না কেউই। তাই এই রাঙা বউ ধারাবাহিকও স্থান দখল করেছে পঞ্চমেই। উভয়ের প্রাপ্ত নম্বর ৫.৫।

তবে অনুরাগের ছোঁয়ার এতটা এগিয়ে যাওয়ার জন্য রুপার অবদান সত্যিই অনস্বীকার্য। এতোটুকুনি একটা ছোট্ট মেয়ে প্রতিনিয়ত ভীষণ ভালো অভিনয় করে চলেছে। তার ছোট্ট মিষ্টি মুখের ফুটিয়ে তুলে একাধিক অভিব্যক্তি। কখনো রাগ কখনো কষ্ট কখনো কষ্ট পেয়েও ভালো থাকার অভিনয়। সমস্ত কিছুই প্রকাশ পাচ্ছে তার মধ্যে দিয়ে। রুপার ট্র্যাক আসায় জগদ্ধাত্রীকে অনেকখানি পিছনে ফেলে এগিয়ে গিয়েছে অনুরাগের ছোঁয়া।

( এই সপ্তাহের বাংলার সেরা ৫ )
১ম •• অনুরাগের ছোঁয়া ৭.৫
২য় •• জগদ্ধাত্রী ৭.০
৩য় •• গৌরী এলো ৬.৮
৪র্থ •• নিম ফুলের মধু ৬.৪
৫ম •• রাঙা বউ / বাংলা মিডিয়াম ৫.৫

Back to top button