আবার বেঙ্গল টপার অনুরাগের ছোঁয়া, কিন্তু গৌরী এলো জগদ্ধাত্রীর জায়গার হয়েছে বিরাট পরিবর্তন, জানুন টিআরপির প্রথম পাঁচে রয়েছে কারা?

বাংলা টেলিভিশনে (Bengali Television) চলছে জোরদার লড়াই। এসে গেছে বাংলা ধারাবাহিকের (Bangla Serial) এই সপ্তাহের টিআরপি (TRP) তালিকা। সপ্তাহের এদিনের অপেক্ষায় থাকেন টেলিভিশনের বহু দর্শক। কারণ সাধারণত বৃহস্পতিবারই প্রকাশ্যে আসে মেগা সিরিয়ালের আগের সপ্তাহের মার্কশিট। ভক্তরা অপেক্ষা করে থাকেন নিজেদের পছন্দের ধারাবাহিককে পিআরপির একদম উপরে দেখবেন বলে।

আবারও সূর্য-দীপা সোনা-রূপা ম্যাজিক ছড়ালো দর্শক মনে। এই সপ্তাহে ফের একবার টিআরপি তালিকায় সেরার আসন ধরে রাখল ‘অনুরাগের ছোঁয়া’। শুধু শ্রেষ্ঠত্বের প্রমাণ দিল বলা ভুল হবে, বরং ‘জগদ্ধাত্রী’র থেকে নম্বরের ব্যাবধানও অনেকটা বাড়িয়ে নিল। প্রতি সপ্তাহে একের পর এক ছক্কা হাঁকাচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’। এই সপ্তাহে ৮.১ পেয়ে টিআরপি টপার এই ধারাবাহিক।

ধীরে ধীরে দর্শক মনে জায়গা পাকা করেছেন সূর্য-দীপারা। টিআরপি তালিকায় চোখ রাখেই দেখা যাবে ‘স্লো বাট স্টেডি’ পারফরম্যান্স এই মেগার। অন্যদিকে সূর্য-নীপা ২০২৩ সালে বেশ খানিকটা ভয় ধরিয়েছে জগদ্ধাত্রী-স্বয়ম্ভুকে, কিছুতেই শিকে ছিঁড়ছে না তাঁদের। তিন-নম্বরে আটকে থাকল এই সপ্তাহেও। প্রাপ্ত নম্বর ৭.৩।

অন্যদিকে গত সপ্তাহে টিআরপি টপার হয়েছিল গৌরী এলো, তবে এই সপ্তাহে গৌরী এলো ধারাবাহিকের স্থান হল দ্বিতীয়তে। ৭.৭ পেয়ে জগদ্ধাত্রী ধারাবাহিকে টপকে গেলেও বিট করতে পারল না অনুরাগের ছোঁয়াকে। রাজা রাজার জায়গাতেই রইল। এই সপ্তাহে গৌরী এলো এবং জগদ্ধাত্রীর টিআরপি নজর কেড়েছে প্রত্যেকের।

অন্যদিকে ৬.৩ পেয়ে চতুর্থ স্থান দখল করেছে নিম ফুলের মধু এবং ৬.১ পেয়ে পঞ্চম স্থান দখল করেছে বাংলা মিডিয়াম। এই দুই ধারাবাহিক অপরিবর্তিতভাবেই রয়ে গিয়েছে। তবে এই মুহূর্তে দর্শকদের মনে প্রশ্ন হল এত ভালো একটি গল্প নতুন প্লট এনেও কিভাবে জগদ্ধাত্রীকে বিট করল গৌরী এলো? বেশ অনেক গুলো পয়েন্টের জগদ্ধাত্রীকে পিছনে ফেলে দিয়েছে গৌরী এলো ধারাবাহিক। তবে কি ধীরে ধীরে কমে যাচ্ছে জ্যাস সান্যালের ক্রেজ?

Back to top button