‘চারতি জাওয়ানি’ দেখিয়ে সূর্যকে কাছে টানলো মিশকা! দীপাকে মাত দিয়ে পাঠালো মাঠের বাইরে, এই দৃশ্য দেখে কপালে চোখ অনুরাগীদের

স্টার জলসার (Star Jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) সিরিয়ালটি এখন চ্যানেল টপার। এই সিরিয়ালটিতে গত কয়েক মাস ধরে যে ট্র্যাকে গল্প হাঁটছে তার থেকে নজর সরানোই দায়। দীপা এবং সূর্য একে অপরকে ভালবাসে, তবে কিছু ভুল বোঝাবুঝির জন্য আজ তারা একে অন্যের থেকে অনেক দূরে সরে গিয়েছে।

গল্প চলতে চলতে সূর্য আর দীপা এখন দর্শকদের ঘরের মানুষ। তাঁরা এখন সবাই চাইছে এবার সূর্য আর দীপার এই দূরত্ব ঘুচে যাক। তার কাছে আসুক। ফাঁস হোক মিশকার সব শয়তানি। কিন্তু কিভাবে যেনো সবকিছু থেকে পার পেয়ে যায় মিশকা। এই নিয়ে তার ওপর দর্শকদের ক্ষোভও রয়েছে অনেক।

খলনায়িকা মিশকার কীর্তির জন্যই ধারাবাহিকে একের পর এক নতুন টুইস্ট আসতে দেখা যাচ্ছে। তাই ধারাবাহিকে একজন খলনায়িকা বা খলনায়ক অনেকটাই গুরুত্বপূর্ণ। এই মিশকার চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি হলেন অভিনেত্রী অহনা দত্ত (Ahana Dutta)। ২০২১ সালে ডান্স বাংলা ডান্স এ অংশগ্রহণ করেছিলেন। ওখান থেকেই স্টার জলসা থেকে ফোন আসে তাঁর কাছে। ‘অনুরাগের ছোঁয়া’র জন্য খলনায়িকা হিসেবে অডিশন দেন। ব্যস তারপর সিলেক্ট হয়ে যান।

শুরু থেকেই মিশকা চেষ্টা করে এসেছে সূর্য আর দিপার মাঝে কিভাবে দূরত্ব বাড়ানো যায়। নানা রকম প্ল্যান পরিকল্পনা করেছে। যার বেশিরভাগটা সফল হয়েছে। আর যেগুলো সফল হয়নি সেইগুলো সূর্যের মুর্খামির জন্য চাপা পড়ে গিয়েছে। এর আগেও সূর্যের ঘরণী হওয়ার স্বপ্ন দেখেছে সে। তবে এইবার নাকি চড়তি যাবানি নাচে সূর্যকে কাবু করে একেবারে মাঠ থেকে বের করে দিয়েছে মিশকা?

আগেই বলেছি ডান্স বাংলা ডান্সের প্রতিযোগী ছিলেন অহনা। নাচে বরাবরই তার দক্ষতা দেখলে প্রশংসা না করে থাকা যায় না। এদিন নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে চড়তি জবানি গানের তাহলে নাচ করে দর্শকদের চমকে দিলেন এই অভিনেত্রী। তাকে খলনায়িকা হিসেবে অপছন্দ করলেও তার অভিনয় সত্যি প্রশংসনীয়। তাই নেগেটিভ চরিত্রে অভিনয় করলেও দর্শকদের মনে তার জায়গাও অনেকখানি।

Back to top button