মিঠাই অভিনেত্রীর জীবনে চরম দুঃসংবাদ, হঠাৎ বাবাকে হারিয়ে ভেঙে পড়লেন তিনি!

এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা বিনোদন (Bengali Entertainment) জগতে একাধিক ধারাবাহিক (Bengali Serial) সম্প্রচারিত হচ্ছে। তার মধ্যে কিছু কিছু ধারাবাহিক আবার নতুন পুরনো নির্বিশেষে শুধুমাত্র টিআরপি কম থাকার জন্য অকালে চ্যানেল থেকে বিদায় নিচ্ছে। অর্থাৎ বর্তমান সময়ে কোনো বিনোদনের চ্যানেলে একটি ধারাবাহিকের টিকে থাকা বেশ কষ্টসাধ্য। সেই জায়গায় অত্যন্ত সফলতার সাথে শেষ হয়েছে জি বাংলার (Zee Bangla) মিঠাই (Mithai)।

প্রায় দুই বছর এই ধারাবাহিক টি সফলভাবে সম্প্রচারিত হয়েছে জি বাংলার পর্দায়। এই ধারাবাহিকটিকে নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। সিধাই জুটি থেকে শুরু করে ধারাবাহিকের প্রতিটি সদস্য ছিল এবং এখনও রয়েছে দর্শকদের মধ্যমণি হয়ে। প্রত্যেকটি চরিত্রকে একটি নিজস্বতা দিয়েছিল এই ধারাবাহিক। তাই এখনো ধারাবাহিকের কোন অভিনেতা-অভিনেত্রীর সাফল্য এবং বিফলতায় প্রতিক্রিয়া জানান দর্শক মহল।

মানুষের জীবনের কখন বিপদ নেমে আসে সে কথা কেউ বলতে পারে না। কখন কার জীবন অন্ধকারে পরিপূর্ণ হয় সেই সবটাই নিয়তি। একজন ব্যক্তির সবথেকে বেশি কষ্ট তখনই হয়, যখন সেই ব্যক্তিটি তার অত্যন্ত কাছের কোন মানুষকে হারিয়ে ফেলে। যখন সে বুঝতে পারে সে কাছের মানুষটিকে আর কখনোই ফিরে পাওয়া যাবে না তখন পৃথিবীর সমস্ত কষ্ট যন্ত্রণা এসে বাসা বাঁধে সেই ব্যক্তির মনে।

নিজের অত্যন্ত কাছের এবং অত্যন্ত প্রিয় মানুষ নিজের বাবাকে হারিয়ে ফেললেন মিঠাই অভিনেত্রী। ৮ জুন নিজের বাবাকে হারিয়েছেন অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায় (Anuradha Mukharjee)। মিঠাই ধারাবাহিকে তাকে সিদ্ধার্থ অর্থাৎ ধারাবাহিকের নায়কের বান্ধবীর চরিত্রে দেখা গিয়েছিল। খুব একটা সিরিয়ালের সাথে যুক্ত নন তিনি। বেশিরভাগ ক্ষেত্রেই তাকে দেখা যায় সিনেমা এবং ওয়েব সিরিজে। মিঠাই বোধহয় তার প্রথম এবং একমাত্র সিরিয়াল।

আরও পড়ুন: অবশেষে বাড়লো টিআরপি পয়েন্ট! বর্ষার ট্র্যাক আসতেই জমজমাট নিমফুল, সকলকে পিছিয়ে আবার জি বাংলার জয় টিআরপি তালিকায়!

অভিনেত্রীর জীবনে নেমে এলো শোকের ছায়া

সম্প্রতি অভিনেত্রী তার সমাজ মাধ্যমের পাতায় একটি বড় লেখা লিখে নিজের মনের ভাব দর্শকদের সঙ্গে ভাগ করে নেন। তিনি লেখেন, “৮ জুন আমি আমার বাবাকে হারিয়েছি। একটা দীর্ঘ ব্রেন সার্জারির পর প্রায় ১১ দিন কেটে যায়। আর তারপরে জানতে পারি আমার বাবা মারা গিয়েছে। আমি এই মুহূর্তে কি করছি কিছুই বুঝতে পারছি না কারণ আমি এখন নিজের মধ্যে নেই।” অভিনেত্রীর এই চরম সংকটের দিনে সমব্যথী তার ভক্তরা।

Anuradha Mukharjee

 

 

Back to top button