অবশেষে বাড়লো টিআরপি পয়েন্ট! বর্ষার ট্র্যাক আসতেই জমজমাট নিমফুল, সকলকে পিছিয়ে আবার জি বাংলার জয় টিআরপি তালিকায়!

প্রত্যেক বৃহস্পতিবার এরই বাংলা টেলিভিশনের (Bengali television) দর্শক থেকে কলাকৌশলীরাও অপেক্ষায় থাকে যে কখন বেরোবে টিআরপি তালিকা( TRP LIST)। কারণ বর্তমানে বাংলা টেলিভিশনের প্রত্যেকটি ধারাবাহিক(TV Serial) এবং ননফিকশনাল শো এর ভবিষ্যৎ নির্ভর করে থাকে এই তালিকার ওপরেই। গত কয়েক বছরে দেখা গিয়েছে যে নতুন সিরিয়াল শুরু হলেও তাকে মাত্র কয়েক মাসের মধ্যে নিজের যোগ্যতা প্রমাণ করতে হয়েছে টিআরপি তালিকায়।
আর সেই যোগ্যতা যদি পূরণ করতে না পারে তাহলে দু-তিন মাসের মধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে ধারাবাহিকটি। বর্তমানে বাংলা টেলিভিশনের প্রথম সারির চ্যানেল গুলিতে একের পর এক আসছে নতুন ধারাবাহিক আর যার জায়গায় শেষ হয়ে যাচ্ছে একাধিক ধারাবাহিক। আগে দেখা যেত হয়তো কয়েক বছরে যত সংখ্যক ধারাবাহিক তৈরি হতো সেই সংখ্যাটা এখন এক বছরে হচ্ছে। তাই টিআরপি তালিকায় নিজেদের জায়গা ধরে রাখাটা বর্তমানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
পরপর কয়েক মাসে প্রত্যেক সপ্তাহের টিআরপি তালিকায় যে ধারাবাহিক গুলি অত্যন্ত প্রখর ভাবে জায়গা করে রয়েছে তার মধ্যে স্টার জলসার অন্যতম দুটি ধারাবাহিক হল কথা এবং গীতা এলএলবি। আর জি বাংলার ধারাবাহিক হল ফুলকি, নিম ফুলের মধু, কোন গোপনে মন ভেসেছে। একটা সময় যে জগদ্ধাত্রী ধারাবাহিক থেকে কেউ টিআরপি তালিকা প্রথম থেকে সরাতে পারতো না সেই ধারাবাহিককেই স্লট হারা করেছে কথা।
আর এভাবেই প্রত্যেক সপ্তাহের টিআরপি তালিকায় রীতিমতো টক্কর চলছে নতুন থেকে পুরনো প্রতিটি ধারাবাহিকের। এবার আসা যাক এই সপ্তাহে টিআরপি তালিকার ওপর। আবার একবার সকলকে পিছিয়ে ফেলে প্রথম স্থান অধিকার করে নিয়েছে নিম ফুলের মধু, দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি, তৃতীয় স্থানে কোন গোপনে মন ভেসেছে এবং চতুর্থ স্থানে কথা আর পঞ্চম স্থান দখল করেছে জগদ্ধাত্রী।
1st •• নিম ফুলের মধু ৭.২
2nd •• ফুলকি ৭.০
3rd •• কোন গোপনে ৬.৭
4th •• কথা ৫.৯
5th •• জগদ্ধাত্রী ৫.৮
Trending ••
শুভ বিবাহ Opening ৫.৪
মিঠিঝোরা ৪.৬
হরগৌরী পাইস হোটেল ৩.৬

