তিতিরের দিকে বিরাট চ্যালেঞ্জ ছুড়ে দিল আনন্দী! পারবে তো আনন্দী এই চ্যালেঞ্জে জিততে?

এক ঝাঁক নতুন ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো জি বাংলার (Zee Bangla) আনন্দী (Anondi)। ধারাবাহিকটি শুরু হয়েছে মাত্র কয়েকমাস ঠিকই তবে ইতিমধ্যে ধারাবাহিকের গল্প দর্শকদের মন জয় করে নিয়েছে। ধারাবাহিকটি প্রতি সপ্তাহতেই টিআরপি তালিকায় ভালো স্লট পাচ্ছে এবং প্রতি সপ্তাহে ভালো ফলাফল করেছে। ধারাবাহিক যত এগোচ্ছে তত নতুন নতুন টুইস্ট দেখা যাচ্ছে গল্পে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে আদির কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য নানান রকম ভাবে চেষ্টা করছি আনন্দী। কিন্তু তার সামনে একের পর এক বাধা এসেই চলে। যার কারণে নিজেকে কিছুতেই নির্দোষ প্রমাণ করতে পারছে না সে। নন্দিনী তিতির সবাই আনন্দীর পথে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু আনন্দীও হাল ছেড়ে দেওয়ার পাত্রী নয়, সেও ঠিক প্রমাণ করে ছাড়বে যে সে সত্যি কথা বলেছে এবং রকেট মিথ্যে।

anondi

আনন্দী আজকের পর্ব ৬ নভেম্বর (Anondi Today Episode 6 November)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আদি সকালবেলা নার্সিংহোমে যাবার জন্য রেডি হয়ে ব্রেকফাস্ট টেবিলে অপেক্ষা করছে। কিন্তু আদির খাবারের লিস্ট শুনে অবাক হয়ে যায় আনন্দী। আদির নানান রকম খাবারের বায়না রয়েছে। তাই আনন্দী নিজের কায়দায় আদির সামনে ব্রেকফাস্ট হাজির করে। ঠিক সেই সময় এসে হাজির হয় তিতির। তিতির আদির জন্য নিজের হাতে খাবার বানিয়ে এনেছে। এদিকে নন্দিনী এসে আদিকে দিওয়ালি পার্টির জন্য আমন্ত্রণ করে।

তিতিরকে চ্যালেঞ্জ করল আনন্দী

সেই সময় তিতির আদিকে দিওয়ালি পার্টিতে কপল ডান্স করার জন্য বলতে থাকে। আদি প্রথমে রাজি হয় না, কিন্তু নন্দিনী আনন্দীকে জ্বালানোর জন্য দুজনকে নাচ করার কথা বলে। আদি প্রথমে কিছুতেই রাজি হয় না। পরে তিতির জোর করাতে তারা উপরে গিয়ে নাচ প্র্যাকটিস করতে থাকে। আর এসব দেখে তো আনন্দী তিতিরের উপর ক্ষেপে যায়। বিজয়া আদিকে ডাকতে গেলে তাকে বাধা দিয়ে আনন্দী বলে এবার তারা এমন কাজ করবে যে আদি তিতির নিজে নিচে নেমে আসবে।

আরও পড়ুনঃ লাগবে না চাঁদা! ভাঙাচোরা জিনিস দিয়েই জাদু দেখাল আঁখি! জমে গেল আজকের পর্ব!

এরপরে সবাই মিলে নাম কীর্তন করতে থাকে। সেই শুনে আদি তিতির ঘর থেকে বেরিয়ে নিচে নেমে আসে। আদি আনন্দীর উপর বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যায় এবং তিতির যাওয়ার সময় আনন্দীকে চ্যালেঞ্জ করে। আজ আদি তিতিরের সঙ্গে সারারাত দিওয়ালি পার্টিতে নাচ করবে। আজ আর আদি রাতে বাড়ি ফিরবে না। আনন্দীও তিতিরকে চ্যালেঞ্জ করে বরেরা সারাদিন যতই বাইরে থাক না কেন, দিনের শেষে বউয়ের কাছেই ফেরে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button