নকল হার দিয়েই চোর কুপোকাত! আনন্দীর বুদ্ধিতে বাজিমাত! সম্প্রচারের আগেই ধারাবাহিকের আগামী পর্ব ফাঁ’স

জি বাংলার (Zee Bangla) দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো আনন্দী (Anondi)। এই ধারাবাহিকের মধ্যে দিয়েই দর্শকরা তাদের পুরনো প্রিয় জুটিকে খুঁজে পেয়েছেন। যার ফল স্বরূপ ধারাবাহিকটি দর্শকদের কাছে আরও বেশি করে আকর্ষণীয় এবং মনোগ্রাহী হয়ে উঠেছে। এছাড়াও নায়িকার অভিনয় এবং বুদ্ধিমত্তা বিশেষভাবে নজর কেড়েছে দর্শক মহলের।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, বহুদিন পর ফের বাড়ি ফিরেছে আনন্দী। নন্দিনীর সমস্ত পরিকল্পনা ব্যর্থ করে তাদের কাছে ফিরে এসেছে সে। শুধু যে ফিরে এসেছে তাই নয়, রকেটের বলার সমস্ত কথা মিথ্যে তার প্রমাণও নিয়ে এসেছে সে। অবশেষে আনন্দী নিজের স্বামীর সাথে তিথিরের বিয়েটা আটকাতে সক্ষম হয়েছে এবং নিজেকে সৎ প্রমাণ করতেও সক্ষম হয়েছে। এটাই চেয়েছিল আদি তাই গোটা ঘটনায় সে ভীষণ খুশি।

Anondi, Zee Bangla, Bengali Serial, Bengali television, আনন্দী, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Anondi Today Episode 4 December, আনন্দী আজকের পর্ব ৪ ডিসেম্বর, আনন্দী আজকের পর্ব

আনন্দী আজকের পর্ব ৫ ডিসেম্বর (Anondi Today Episode 5 December)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, সবকিছু প্রমাণ হলেও একটা জিনিস এখন অব্দি প্রমাণ হওয়া বাকি আছে। মায়ের গলা থেকে সোনার হারটা আনন্দী নিয়ে পালিয়েছে এই মিথ্যে অপবাদটা এখনো অব্দি আনন্দী মুছে ফেলতে পারেনি। কিন্তু সেটা করার জন্য সে সবার থেকে মাত্র 48 ঘন্টা অর্থাৎ দুই দিন সময় নিয়েছে। সে খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল হারটা সরিয়েছে তাদের কাকিমা।

হার দিয়ে হার তুলল আনন্দী

প্রথমদিকে বেশ নিশ্চিন্ত ছিল আসল চোর। কারন সে এমন জায়গায় লুকিয়ে রেখেছে সেটা, যা খুঁজে পাওয়া অসম্ভব। সে যেহেতু বাড়ির লোক তাই তাকে কেউ সন্দেহ করবে না। কিন্তু সকাল হতেই আনন্দী অমৃতাকে এনে হাজির করে লাহিড়ী বাড়িতে। পুলিশ দেখে প্রথম দিকে বেশ ঘাবড়ে যায় সে। আসলে আনন্দী একটা অনেক বড় প্ল্যান করে। সে ঠিক করে নকল হার দেখিয়ে চোরকে কিছুটা নিশ্চিন্ত করে তারপর তাকে ধরা হবে।

আরও পড়ুনঃ এবার রবি ঠাকুরের চরিত্রে জি বাংলার ছোট্ট নেতাজি! ছোট পর্দার অঙ্কিত এবার বড় পর্দার ভানু!

প্রথম পর্বে সুন্দর করে জাল বিছিয়ে দেয় আনন্দী। আর এই কাজে তাকে সাহায্য করে আদি অমৃতাসহ মা, ঠাম্ম,ি জা প্রত্যেকে। এদিকে আদির কাকিমা মনে মনে ভাবতে থাকে, নকল হার দেখেও যখন কেউ কিছু বুঝতে পারেনি তখন তাড়াতাড়ি আসল হারটা বিক্রি করে দিতে হবে। ওটা বেশিক্ষণ নিজের কাছে রাখলেই বিপদ। যত তাড়াতাড়ি সম্ভব ওটা সরিয়ে ফেলতে হবে। আনন্দী বুঝা যায় রাতের মধ্যেই হারটা বাড়ি থেকে সরানো হবে। এইবার জাল গুটি আনার পালা।

Back to top button