এবার রবি ঠাকুরের চরিত্রে জি বাংলার ছোট্ট নেতাজি! ছোট পর্দার অঙ্কিত এবার বড় পর্দার ভানু!

টেলিভিশনের পর্দায় (Television) জনপ্রিয় শিশু শিল্পীদের (Junior Artist) মধ্যে অন্যতম একজন হল অঙ্কিত মজুমদার (Ankit Majumder)। জি বাংলার (Zee Bangla) নেতাজি ধারাবাহিকে ছোট্ট নেতাজি ধারাবাহিকে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিল ছোট্ট অঙ্কিত। ২০১৯ সালে সম্প্রচারিত হয়েছিল এই ধারাবাহিক। আর সেই ধারাবাহিকের ছোট্ট সুভাষকে এখনও মনে রেখেছেন দর্শকরা। তবে সেই ছোট্ট অঙ্কিত এখন আর ছোট্ট নেই, অনেকটা বড় হয়ে গিয়েছে।
নতুন চরিত্রে অঙ্কিত মজুমদার
সুভাষ চরিত্রে অভিনয় করেই সকল দর্শকদের মনে চিরকালের জন্য দাগ কেটে গিয়েছে অঙ্কিত। সেইসঙ্গে নিজের সাবলীল অভিনয় দক্ষতা দিয়েই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন এই খুদে অভিনেতা। নেতাজির আগে বাংলার একটি জনপ্রিয় সিরিয়াল ‘তুমি এলে তাই’এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অঙ্কিত। সেই সিরিয়ালে তাঁর চরিত্রের নাম ছিল মিছরি। সেই চরিত্রতিও বেশ প্রশংসা পেয়েছিল দর্শকমহলে।
মাঝে দীর্ঘ অঙ্কিতকে মোহমায়া, জনি বনি নামক বিভিন্ন ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গেছে। এবারে একেবারে অন্যরকম ভাবে নতুন চরিত্র দেখা যেতে চলেছে অঙ্কিতকে। রবীন্দ্রনাথের কিশোরকালের চরিত্রে অভিনয় করতে চলেছেন অঙ্কিত মজুমদার।
৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে আগামী ৪ ডিসেম্বর থেকে চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত৷ বেঙ্গলি প্যানোরমা কম্পিটিশন বিভাগের জন্য মনোনিত হয়েছে অয়নাংশু বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘ভানু’। ১৮৭৫ সালের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ‘ভানু’। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের খানিকটা অংশ তুলে ধরা হয়েছে এই ছবিতে। তাঁর বিদেশ যাওয়ার আগের মুহূর্ত, সর্বোপরি তাঁর ‘ভানুসিংহের পদাবলী’ লেখার সময় কালকে ধরা হয়েছে ছবিতে।
ঘুমের ঘোরেই সর্বনাশ! আদিকে জড়িয়ে ধরলো আনন্দী! প্রকাশ্যে ধামাকাদার নতুন প্রোমো
রবীন্দ্রনাথের চরিত্রে যেমন থাকছে অঙ্কিত মজুমদার, তেমন কাদম্বরী দেবীর চরিত্রে অভিনয় করছেন অনুষ্কা চক্রবর্তী। প্রত্যেকেই ভীষণ উত্তেজিত এই ছবি নিয়ে। ইতিমধ্যেই ছবির ট্রেলারও প্রকাশ পেয়েছে। সেখানে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। দেখা যাক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কতটা ভালোবাসা পায় এই ছবি।

