সব হারাল তিতির! আদির কাছে স্ত্রীয়ের স্বীকৃতি পেল আনন্দী! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো আনন্দী। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় ভালোই ফলাফল করছে ধারাবাহিকটি। বর্তমানে তো ধারাবাহিকটিতে টানটান উত্তেজনা পর্ব চলছে। আনন্দীকে খুঁজে চলেছে আদি। আদির এই বিপদের দিনে তাকে সাহায্য করছে তার পুলিশ বন্ধু।আরেকদিকে আদি এবং তিতিরের বিয়ের আয়োজন করা হয়েছে। কিন্তু এই বিয়ে করতে একদমই চায় না আদি।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে অমৃতা তো আনন্দীকে পাগলের মত এদিক ওদিক খুঁজছে। আর ঠিক তখনই রাস্তায় জ্যামের মধ্যে একটি ট্রাকের উপর ত্রিশূল এর ছায়া পড়ে। ওই ট্রাকটিকে ফলো করে সেখান থেকে উদ্ধার করে আনন্দী ও শিঞ্জিনীকে। আদি কাগজে সই করতে যাবে ঠিক তখনই লাহিড়ী বাড়িতে উপস্থিত হয় আনন্দী। সবাই মিলে আবার আনন্দীকে বের করে দেওয়ার জন্য বলে। কিন্তু বের করতে পারে না, আনন্দী সবার সামনে সব সত্যি ঘটনা বলতে থাকে। এমন কি শিঞ্জিনীর গলা সবার সামনে শুনিয়ে আনন্দী যে সত্যি কথা বলছিল তার প্রমাণও দেয়।

Anondi, Zee Bangla, Bengali Serial, Bengali television, আনন্দী, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Anondi Today Episode 2 December, আনন্দী আজকের পর্ব ২ ডিসেম্বর, আনন্দী আজকের পর্ব

আনন্দী আজকের পর্ব ৩ ডিসেম্বর (Anondi Today Episode 3 December)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আদি অমৃতা সবাই মিলে আনন্দীকে জিজ্ঞাসা করে আনন্দীকে নার্সিংহোমে কে মেরে বন্দী করে রেখেছিল? হয়তো আনন্দী নিজেও বুঝতে পেরেছে এই কাজ কে করেছে কিন্তু তার কাছে যথাযথ প্রমাণ না থাকায় আনন্দী সবার সামনে সত্যিটা আড়াল করা যায়। এরপরই আনন্দী সবার সামনে জানায় মেডিনেসে সকলের চোখের আড়ালে কি কারবার চলছে। পুরনো সিরিঞ্জ, গ্লাভস ইত্যাদি নতুন ভাবে পরিষ্কার করে আবার ব্যবহার করা হচ্ছে। এই কথা শুনে প্রত্যেকেই তো অবাক হয়ে যায়। আসলে নন্দিনী, সুপায়ন দুজনেই এই ব্যাপারে সবকিছু জানে তবে লাহিড়ী বাড়ির আর কেউ এই দু নম্বরী ব্যবসা সম্পর্কে জানত না। প্রত্যেকেই তো এসব শুনে ভীষণ অবাক হয়ে যায়। এদিকে নন্দিনী বুঝতে পারে সে ধরা পড়ে যাচ্ছে। তাই নতুন নাটক শুরু করে।

সবার সামনেই আদি আনন্দীর রেজিস্ট্রি

এরপর তিতির আবার আদিকে সই করার জন্য জোর করতে থাকে। কিন্তু এবার তো আনন্দী এসে গেছে। তাই আদি কোন মতেই সই করতে চায় না। এই নিয়ে আনন্দীর সঙ্গে তিতিরের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। আর তখনই আনন্দী রেজিস্ট্রি অফিসারকে বলে আনন্দী এবং আদির জন্য নতুন করে কাগজ বানাতে। এদিকে তিতিরের কাকু কাকিমাও অবাক হয়ে যায় আনন্দীর সাহস দেখে, তাদের ধারণা আনন্দী হুট করেই তাদের মাঝে ঢুকে পড়েছে। কিন্তু আনন্দী তাদের মুখের উপরও যোগ্য জবাব দিয়ে দেয়।

আরও পড়ুনঃ “নতুন ঘর বানানোর ক্ষমতা না, বর্ষাকালে ঘর জলে ভেসে যেত”! চরম অর্থাভাবেও নেভেনি স্বপ্ন, লড়াই করে আজ সফল পরিণীতার পারুল!

এদিকে বিজয়া, তনুশ্রীরা সবাই তো আনন্দী ফিরে আশায় ভীষণ খুশি এবং দুজনের রেজিস্ট্রি ম্যারেজ হবে দেখে তারা আরো খুশি। আদিকে বিজয়া সই করার জন্য বলতে থাকে। আদিও মনে মনে সেটাই চায় আনন্দীকে নিজের স্ত্রীর যোগ্য মর্যাদা দিতে। তাই আদিও সই করার জন্য রাজি হয়। এদিকে তিতির আদিকে কথা শুনিয়ে লাহিড়ী বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর নন্দিনী সুপায়ন প্ল্যান করতে থাকে কিভাবে মেডিনেসের এই দুর্নীতি আড়াল করা যায়। এদিকে অমৃতাও এই নিয়ে তদন্ত শুরু করে দিতে চায়। এবারে দেখা যাক আগামী পর্বে কি হতে চলেছে।

Back to top button