আনন্দীর মুখে এঁটো খাবার ছুড়ে মা’রল আদির বাবা! শ্বশুরের অহংকারে ঝা’মা ঘষে দিল আনন্দী!

মিষ্টি কথার পাচন দিয়ে জি বাংলায় (Zee Bangla) দর্শকদের মন জয় করে নিচ্ছে ‘আনন্দী’ (Anondi)। একটু একটু করে ধারাবাহিকের গল্প সকলের মন জয় করে নিচ্ছে। টিআরপি তালিকায় ধীরে ধীরে জায়গা দখল করে নিচ্ছে। ধারাবাহিকের শুরু থেকেই আদি আনন্দীর জুটি এক্কেবারে জমজমাট।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে আদি বাড়িতে রাত করে ফিরলে বিজয়া আদিকে অনেক প্রশ্ন করে। কিন্তু আদি বলে সে শুধুমাত্র তার বন্ধুত্বের দায়িত্ব পালন করতে গিয়েছিল। এদিকে পরের দিন আদি আনন্দীর ভাত কাপড়ের দায়িত্ব নেয়। অনিরুদ্ধ আনন্দীকে অপমান করলে আদি তার স্ত্রীয়ের হয়ে বাবার সাথে লড়াই করে।

Anondi, Zee Bangla, Bengali Serial, Bengali Telivision, New Promo, আনন্দী, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, নতুন প্রোমো

আনন্দী আজকের পর্ব ২৬, অক্টোবর (Anondi Today Episode 26 October)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আদি আনন্দীর ভাত কাপড়ের দায়িত্ব নেয়। আর আনন্দী আদির ভালো থাকার দায়িত্ব নিজের হাতে তুলে নেয়। তাদের এই অনুষ্ঠানের সময় সবাই নানান রকম কথা বলছিল। আসলে বাড়ির ছেলেরা আনন্দীকে বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারেনি। অন্যদিকে আদির কাকিমা চৈতি এবং বোন অয়ন্তিকা মানতে পারেনি। যার কারণে উঠতে বসতে আনন্দীকে অপমানিত করছে তারা।

আদির থেকে নার্সিং এর অনুমতি নিল আনন্দী

এদিকে আনন্দী বাড়ির সবার জন্য পায়েস রান্না করেছে। সেটা দেওয়ার জন্যই আনন্দী সবাইকে খেতে বসার অনুরোধ করে। প্রথমে অনিরুদ্ধ সেই পায়েস খেয়ে না চাইলে উঠে যেতে চাই। কিন্তু তার মায়ের অনুরোধে টেবিলে বসে। আনন্দী যখন সবাইকে পায়েস দিতে যায় তখন আদির থেকে একটা অনুমতি চায়। আনন্দী জানায় সে তার নার্সিং এর কাজ চালিয়ে যেতে চায়, তার কিছু ঋণ রয়েছে সেগুলো শোধ করতে হবে। আর নার্সিং এর কাজটা সে ভালোবেসেই করে সেই কাজ তার কাছে অক্সিজেনের মতো তাই নার্সিং এর কাজটা সে করতে চায়। আদি তখন জানায় এটা সম্পূর্ণ আনন্দীর নিজস্ব ইচ্ছে, সিদ্ধান্ত তাই যদি আনন্দী চায় তাহলে অবশ্যই সে কাজ করবে। এখানে কারোর বাধা দেওয়ার কোনো কারণ নেই।

আরও পড়ুনঃ এক সুতোয় বাধা পড়ল আদৃত-পারিজাত! ‘মিত্তির বাড়ি’র হাত ধরে এবার নতুন জুটি!

আনন্দীর এই সিদ্ধান্ত শুনে প্রথমে বাড়ির সকলে অবাক হয়ে যায়। লাহিড়ী বাড়ির বউ নার্সিং এর কাজ করবে এটা যেন কেউ মেনে নিতে পারে না। কিন্তু আদি জানায় তার স্ত্রী কি করবে না করবে সেটা সম্পূর্ণ তার স্ত্রীয়ের সিদ্ধান্ত হবে। কেউ সেখানে নাক গলাবে না। আর এই কথাটাই পছন্দ হয় না আদির বাবার। তবে আনন্দী যখন তাকে পায়েস দিতে যায় তখন আনন্দীর দিকে ছুঁড়ে দেয় সেই পায়েস কিন্তু আনন্দী সেই পায়েসের বাটি আগলে রাখে। আদি তারপর তার স্ত্রীর হয়ে আবারো প্রতিবাদ করে। তার বাবার সঙ্গে আবারও তার কথা কাটাকাটি হয়। এবারে দেখার অপেক্ষায় আগামী পর্বে কি হতে চলেছে।

Back to top button