হলো না শেষ রক্ষা! আদির কাছে হাতেনাতে ধরা পড়লো আনন্দী! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো আনন্দী। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় ভালোই ফলাফল করছে ধারাবাহিকটি। বর্তমানে তো ধারাবাহিকটি বেশ জমে উঠেছে। টিআরপি তালিকায় বেশ ভালই ফলাফল করছে প্রতি সপ্তাহে। অবশেষে আদি আনন্দী সব বাধা পেরিয়ে নতুনভাবে সবকিছু শুরু করেছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল অনেকদিন পর বাচ্চারা এত তাড়াতাড়ি সুস্থ হচ্ছে দেখে সবাই তো ভীষণ খুশি। নার্স, স্টাফ, ডাক্তার সবাই তো আনন্দীর প্রশংসায় একেবারে পঞ্চমুখ। যেটা একেবারেই পছন্দ করতে পারছেনা সুপায়ন। অন্যদিকে সুমনা যায় বাচ্চাদের খাবার পৌঁছে দিতে। সেখানে আদি আবার বাচ্চাদের খাবার থেকে খেয়ে খাবারের স্বাদ চিনতে পারে। খাবারের বাক্সে দেওয়া টেস্টি টামির ঠিকানায় লোক পাঠায় সুপায়ন। কিন্তু সেখানে গিয়ে তো কিছুই পায় না। সুপায়নের তখন সন্দেহ শুরু হয়।

আনন্দী আজকের পর্ব ২৪ ডিসেম্বর (Anondi Today Episode 24 December)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আদির মনে টেস্টি টামি নিয়ে সন্দেহ তৈরি হয়। তাই সে আনন্দীকে পরীক্ষা করার জন্য ঘুমের ভান করে পড়ে থাকে। আনন্দীও বুঝতে পারেনা আদি কেন এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। প্রতিদিন তো এই সময় ঘুমায় না। তাই আনন্দীও কিছু বুঝতে পারে না কি হচ্ছে। এদিকে পরের দিন যখন সবাই বেরিয়ে যায় রান্না ঘরে এসে আনন্দী এবং সবাই মিলে তাড়াতাড়ি করে বাচ্চাদের খাবার তৈরি করতে লেগে পরে।
এদিকে তখনই হঠাৎ করে রান্না ঘরে ঢুকে পড়ে আদি। যেটা কেউই আশা করেনি। আদিকে দেখে তো সবাই ঘাবড়ে যায়। কিন্তু আদি বলে সে খাবার খেয়েই বুঝতে পেরেছিল সেটা তার মায়ের হাতের রান্না। তারা এই মিথ্যে কথা বলে এই কাজ করে ঠিক করেনি। তখন আনন্দী আদির কাছে জবাব চায় কোনটা অন্যায়? বাচ্চাদের সুস্বাদু পুষ্টিকর খাবার খাওয়ানো, নাকি মেয়েদের রোজগার করা। আনন্দীর বুদ্ধিতেই সবাই এটা করেছে তাই আদির যা বলার আনন্দীকে যেন বলে। তারপর হঠাৎ করে সেখানে চলে আসে সুমনা। সুমনাকে দেখে আদি বুঝতে পারে, সে যা সন্দেহ করেছিল সেটা একেবারে ঠিক।
আরও পড়ুনঃ ‘তোমায় ছবিতে একরকম দেখতে, আর সামনে থেকে এরকম কালো!’, গায়ের রঙ নিয়ে কটাক্ষের শিকার শ্রুতি!
অন্যদিকে সুমনা খাবার নিয়ে পৌছানোর পর তার বর সুপায়নকে বলে দেয় ডেলিভারি ছেলেটির খোঁজ নিতে আর সুপায়ন তো এই ধান্দাতেই ছিল। এখন আর শালাবাবু তার রাস্তাটা আরো পরিষ্কার করে দিল। এরপর সুপায়ন যখনই সুমনাকে জেরা করতে যাবে তখন আদি ঠিক চলে আসে। এই যাত্রায় আদি বাঁচিয়ে নেয় সুমনাকে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হতে চলেছে।

