লাহিড়ী বাড়ির ছেলেদের চরিত্রে ক’লঙ্কের ছাপ! নিজের ভাঙা সংসার কিভাবে জুড়বে আনন্দী?

জি বাংলার (Zee Bangla) দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো আনন্দী (Anondi)। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় (TRP List) ভালোই ফলাফল করছে ধারাবাহিকটি। বর্তমানে তো ধারাবাহিকটি বেশ জমে উঠেছে। টিআরপি তালিকায় বেশ ভালই ফলাফল করছে প্রতি সপ্তাহে। অবশেষে আদি আনন্দী সব বাধা পেরিয়ে নতুনভাবে সবকিছু শুরু করেছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল সুপায়ন এবং তিতির যখন রুশার সাথে কথা বলছিল তখন তাদের দেখে ফেলে আনন্দী। আনন্দী সামনে যেতেই সেখান থেকে সরে যায় রুশা। আনন্দী হঠাৎ এসে পড়ায় প্রথমে বেশ ঘাবড়ে যায় তিতিররা। তারপর কোনরকমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এদিকে সুপায়ন আগুনের মধ্যে কেমিক্যাল মিশিয়ে দেয়, যাতে আগুনের তৈরি ধোঁয়া সবার নিঃশ্বাসে মিশে সবাই অজ্ঞান হয়ে যায়।

Anondi Today Episode 19 January

আনন্দী তো বাড়ির সবার জন্য পাকোড়া বানাচ্ছে। আর এদিকে তিতির সাদা চাদর মুড়ি দিয়ে এসে আনন্দীকে ভয় দেখাতে থাকে। আনন্দী তো ঐ ভূতের পিছন পিছন ছুটে যেতে গিয়েই পরে তিতিরের তৈরি ফাঁদে। জ্ঞান ফিরে আসার পর আদি আর সবাই মিলে তো আনন্দীকে খুঁজতে থাকে। এদিক ওদিক খুঁজতে খুঁজতে কোথাও পায় না, তারপর আদিও গিয়ে পরে সেই একই ফাঁদে। তারপর তো আদি ওখানেই আনন্দীকে খুঁজে পায়। এরপর সবাই মিলে দুজনকে উদ্ধার করতে আসে।

আনন্দী আজকের পর্ব ২০ জানুয়ারি (Anondi Today Episode 20 January)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে সবাই অনেক চেষ্টা করেও তাদের উদ্ধার করতে পারে না। এরপর আদির বাবা ফোন করে কাকুমনিকে সবটা বলে। এরপর পুলিশ এসে আদি আনন্দীকে সেই ফাঁদ থেকে উদ্ধার করে আনে। পরের দিন সকলেই বাড়িতে দুজনের বিশেষ খেয়াল রাখছে। এদিকে পিকনিকের ফলের ঝুড়িতে অনিন্দ্য নিজের ফোন খুঁজে পায়। আর তখনই তার ফোনে ফোন আসে রুশার।

অনিন্দ্য বেরিয়ে যাওয়ার পিছন পিছন আনন্দী যায়। অনিন্দ্য রুশার সাথে ফোনে কথা বলছিল আর তখন সেখানে এসে রুশা উপস্থিত। সে এসে অনিন্দ্যকে জানায় সে অনিন্দ্যর সন্তানের মা হতে চলেছে। এই কথা শুনে তো বিশ্বাস করতে পারে না সে। এদিকে আনন্দী দুজনকে একসাথে ধরে ফেলে। এই বাড়িতে জানিয়ে দেওয়ার হুমকি দেয়।

আরও পড়ুনঃ দানা বাঁধছে রহস্য! ফুলকি নয়, রিকির নতুন শি’কার পারমিতা! কি করতে চলেছে সে? টানটান উত্তেজনাময় আজকের পর্ব !

কিন্তু রুশা নিজেই বাড়ির সবাইকে জানানোর জন্য ছুটে যায়। রুশাকে দেখে তো সকলেই বেশ অবাক হয়ে যায়। এদিকে সে লাহিড়ী বাড়ির সবার সামনে দাঁড়িয়ে জানিয়ে দেয় অনিন্দ্যর সন্তান রয়েছে তার গর্ভে। এই কথা শুনে সকলেই প্রথমে রুশাকে বের করে দিতে চায়। কিন্তু আনন্দী সবাইকে বলে রুশা এবং অনিন্দ্যর সম্পর্কের কথা তারা অনেক আগে থেকেই জানত। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হতে চলেছে।

Back to top button