মিষ্টি কথার পাচন দিয়ে বরের মন জয় করল আনন্দী! নিজের স্যান্টাক্লজ বউয়ের ইচ্ছে পূরণ করল আদি!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো আনন্দী। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় ভালোই ফলাফল করছে ধারাবাহিকটি। বর্তমানে তো ধারাবাহিকটি বেশ জমে উঠেছে। টিআরপি তালিকায় বেশ ভালই ফলাফল করছে প্রতি সপ্তাহে। অবশেষে আদি আনন্দী সব বাধা পেরিয়ে নতুনভাবে সবকিছু শুরু করেছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল সুপায়ন সবটা জেনে যাওয়ার পর কিভাবে আনন্দী সবটা সামলাবে এটাই বুঝতে পারে না। এদিকে সুপায়ন এবং চৈতি মিলে বাড়ির সবাইকে সবটা জানিয়ে দেওয়ার প্ল্যান করে। অন্য দিকে আনন্দীর জন্য তিতিরের সমস্ত প্ল্যান ভেস্তে যাচ্ছে। যার জন্য নন্দিনীর সাথে মিলে প্ল্যান করতে থাকে। তখন নন্দিনী বলে সে আদিকে রাজি করাবে যাতে আদি তিতিরকে নিয়ে বাইরে ঘুরতে যেতে রাজি হয়। এরপর আদি আনন্দীর হাতে টেস্টি টামির প্রথম চেক তুলে দেয়।

Anondi, Zee Bangla, Bengali Serial, Bengali television, আনন্দী, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Anondi Today Episode 2 January, আনন্দী আজকের পর্ব ২ জানুয়ারি, আনন্দী আজকের পর্ব

আনন্দী আজকের পর্ব ২ জানুয়ারি (Anondi Today Episode 2 January)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আনন্দী টাকা পাওয়ার পর ব্যাংকে গিয়ে প্রথম নিজেদের একাউন্টে টাকা ট্রান্সফার করে আসে। এদিকে আনন্দীর দাদা লুকিয়ে আনন্দীর উপর নজর রাখছিল এবং ব্যাংকে টাকা আনতে যাচ্ছে দেখে মনে মনে বাজে মতলব আটতে থাকে। এদিকে রাতের অন্ধকারে সবার চোখের আড়ালে আনন্দী গায়ে চাদর মুড়ি দিয়ে বাড়ি থেকে বেরোয়। কিন্তু কোন ভাবে আদির চোখে পড়ে যায় এবং আদি পেছন করতে করতে আনন্দীকে খুঁজতে বেরোয়। আনন্দীকে কোথাও খুঁজে পায় না, এদিকে রাস্তায় একজন স্যান্টাক্লজ সেজে সব বাচ্চাদের উপহার দিচ্ছিল।

আনন্দীতে মুগ্ধ আদি

আসলে ওই নকল স্যান্টাক্লজের আড়ালে রয়েছে আনন্দী। আনন্দী বাচ্চাদের খুশি করার জন্য নিজের পারিশ্রমিকের টাকায় উপহার কিনে দিচ্ছিল। আর তখনই আদি আনন্দীকে ধরে ফেলে এবং মুগ্ধ হয়ে যায় আনন্দীর এই গুণ দেখে। আদিও আনন্দীর কাছে উপহার চায়। এরপর আদিও আনন্দীকে বলে তার কি চাই সেটাই উপহার দেবে আদি। তখন আনন্দী বলে তার ইচ্ছে বাড়ির সব বউরা মিলে একদিন কোন ভয় ছাড়াই আনন্দ করবে, আদি যেন সেই ব্যবস্থাটুকু করে দেয়।

আরও পড়ুনঃ ‘হার্টফেল করল আমার বাচ্চাটা’, বাজির মারাত্মক শব্দের পরিণতি মৃত্যু! ফাঁকা হয়ে গেল অভিনেত্রীর কোল!

এরপর আদি আনন্দীর এই কথা শুনে মনে মনে বেশ খুশি হয়। আনন্দী যে তার মা ঠাম্মির জন্য এত ভাবে সেটাই তাকে ভীষণ খুশি করে দেয়। বাড়িতে গিয়ে আদি সবাইকে বলে আজ তারা মা, ঠাম্মিদের নিয়ে বাইরে খেতে যাবে। কিন্তু বাড়ির ছেলেরা তো আদির প্রস্তাবে একেবারেই রাজি হয় না। কিন্তু আনন্দী বারবার নিজের কথার মাধ্যমে রাজি করানোর চেষ্টা করে। এদিকে চৈতি আর অয়ন্তিকা মিলেও আলাদা করে প্ল্যান করতে থাকে নিজেদের মতন। দেখা যাক আগামী পর্বে কি হয়।

Back to top button