হাঁচি দিয়েই নিজের বিপদ ডেকে আনল চৈতি! বাজিমাত করল আনন্দী! জমে ক্ষীর আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো আনন্দী। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় ভালোই ফলাফল করছে ধারাবাহিকটি। বর্তমানে তো ধারাবাহিকটি বেশ জমে উঠেছে। টিআরপি তালিকায় বেশ ভালই ফলাফল করছে প্রতি সপ্তাহে। অবশেষে আদি আনন্দী সব বাধা পেরিয়ে নতুনভাবে সবকিছু শুরু করেছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল নন্দিনী নার্সিংহোমের স্পেশাল নার্সকে ডেকে এনে আনন্দীর ইন্টারভিউ শুরু করে। ওই নার্সের সব প্রশ্নের উত্তর নিজের মতন করে দেয় আনন্দী। তারপর বাধ্য হয়ে আনন্দীকে মেডিনেসে নার্সের চাকরি দিতেই হয় নন্দিনীকে। ইন্টারভিউ শেষের পর আনন্দী কে তার ইউনিফর্ম দেওয়া হয়। সেটা হাতে পেয়ে আনন্দীর বাবার কথা মনে পড়ে যায়। আদি তাকে জানিয়ে দেয় সামনের পথটা অনেক লম্বা, তাকে এখন অনেক দূর এগিয়ে যেতে হবে, নিজের স্বপ্ন পূরণ করতে হবে।

Anondi, Zee Bangla, Bengali Serial, Bengali television, আনন্দী, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Anondi Today Episode 15 December, আনন্দী আজকের পর্ব ১৫ ডিসেম্বর, আনন্দী আজকের পর্ব

আনন্দী আজকের পর্ব ১৬ ডিসেম্বর (Anondi Today Episode 16 December)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আনন্দী চাকরি পেয়েছে দেখে সবাইকে নিজের পছন্দমত রান্না করে খাওয়াতে চাই আনন্দী। এইজন্য সবার থেকে যার যার পছন্দ জেনে নেয়। প্রথমে বিজয়া ঠাম্মি কেউই নিজেদের পছন্দের কথা বলতে চাইছিল না। পরে জোর করে একে একে বাড়ির বউরা সবাই নিজেদের পছন্দের কথা জানায়। আর সবাই মিলে হই হই করে মজা করতে থাকে। তারপর চাকরি পাওয়ার খুশিতে আনন্দীর রাতে ঘুম আসে না। তারপর অনেক চেষ্টার পর আনন্দী ঘুমোতে যায়। ঘুমের মাঝে বাবাকে নিয়ে স্বপ্ন দেখে আনন্দী। তার বাবা স্বপ্নের মধ্যে এসে আনন্দীকে আশীর্বাদ করে যায়। তাকে নিয়ে সে কতটা গর্বিত সে কথা বলে। বাবাকে স্বপ্নে দেখে আনন্দী বাবার কাছে ছুটে যেতে চায়। তখনই আদি তাকে সামলে নেয়। আনন্দী বাবাকে নিয়ে সবসময় ভাবে তাই জন্যই সে স্বপ্ন দেখেছে বাবাকে নিয়ে।

স্বপ্নে বাবার দেখা পায় আনন্দী

এরপর পরের দিন সকালে আনন্দী সকলের আশীর্বাদ নিয়ে ঠাকুর প্রণাম করে নার্সিংহোমের উদ্দেশ্যে যাওয়ার জন্য তৈরি হয়। ঠাম্মি আনন্দীর জন্য ঠাকুরের কাছে পুজো দিয়েছেন সেই পূজোর ফুল মাথায় ঠেকিয়ে প্রসাদ দিয়ে আনন্দীকে আশীর্বাদ করে। কিন্তু আনন্দীর এই চাকরি পাওয়া একদমই পছন্দ করে না চৈতি। যার কারণে ইচ্ছে করে আনন্দী বেরোনোর আগে হাঁচি দিয়ে বাধা দেয়।

আরও পড়ুনঃ বিরাট দুর্ঘটনা! শুটিং করতে গিয়ে গুরুতর আহত নায়ক নায়িকা! চলছে চিকিৎসা!

আর তারপর ঠাম্মি চৈতিকে অনেক কথা শোনায়। কারণ চৈতি যে এসব ইচ্ছে করে করেছে সেটা হয়তো সবাই বুঝতে পেরেছে। তারপর আনন্দী চৈতির কানে কানে গিয়ে বলে চৈতি যে ইচ্ছে করে হাঁচি দিয়েছে সেটা আনন্দী বুঝতে পেরেছে। এই বলে নার্সিংহোমের উদ্দেশ্যে বেরিয়ে যায়। অন্যদিকে রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে আনন্দীর সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে আদি বেরিয়ে আসে। গাড়ি থেকে বেরিয়ে এসে আদি আনন্দীকে বকাবকি করতে শুরু করে। একই বাড়ি থেকে যখন তারা বেরোচ্ছে তখন আনন্দী কেন আলাদা আলাদা যাচ্ছে, তারপর জোর করে আনন্দীকে গাড়িতে বসিয়ে নার্সিংহোমে নিয়ে যায়। এবারে দেখা যাক আগামী পর্বে কি হয়।

Back to top button