বিরাট দুর্ঘটনা! শুটিং করতে গিয়ে গুরুতর আহত নায়ক নায়িকা! চলছে চিকিৎসা!

বছর শেষে এবং নতুন বছর শুরুর আগে একাধিক ছবি মুক্তি পায়। বাংলা (Tollywood), হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Bollywood) একের পর এক ছবি মুক্তির কাজ শুরু হয়ে গিয়েছে। এরই মাঝে এলো দুঃসংবাদ। চলতি বছরটা যেন একদমই ভালো যাচ্ছে না একেরপর এক দুঃসংবাদ সামনে আসছে। সম্প্রতি আরও এক দুর্ঘটনার খবর সামনে এলো।
দুর্ঘটনায় মুখে জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী
ছবিতে শুটিং করতে গিয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলো জনপ্রিয় তিন অভিনেতা অভিনেত্রীকে। তিনজনকেই গুরুতর আহত অবস্থায় শুটিং সেট থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্কুটি চালানোর একটি দৃশ্য ক্যামেরাবন্দি হচ্ছিল। সেখানেই আচমকা স্কুটি থেকে পড়ে যান তাঁরা। সঙ্গে সঙ্গে শুটিং থামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের।
ছবির পরিচালক জানিয়েছেন, “আমাদের ছবির একটি দৃশ্যের শুটিংয়ের সময় দুর্ভাগ্যবশত স্কুটি থেকে পড়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অভিনেতা অভিনেত্রীরা কিছুটা আহত হন। সঙ্গে সঙ্গে আমরা হাসপাতালে গেলে চিকিৎসক চিকিৎসা শুরু করে, আপাতত তাঁরা হাসপাতালে ভর্তি আছেন।”
ঘটনাটি ঘটেছে বাংলাদেশের তিন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ, সাইদুল রহমান পাভেলের সাথে। যারা বাংলাদেশে তো জনপ্রিয় বটেই পাশাপাশি এপাড় বাংলাতেও ব্যাপক জনপ্রিয়। তারা তাদের পরবর্তী সিরিজ ‘হাউ সুইট’ সিরিজের শুটিং করছিলেন সেই সিরিজের পরিচালক কাজল আরেফিন। হাসপাতালে চিকিৎসার পর তাসনিয়া সমাজমাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে জানান, প্রাথমিক চিকিৎসার পরে তিনি এবং অপূর্ব বাড়ি ফিরেছেন। তবে পাভেলের চোট বেশি, তাই তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুনঃ গান ছেড়ে খেলার মাঠে ইমন-জয়! জিতবে কে? ইস্ট বেঙ্গল নাকি মোহন বাগান! মুখোমুখি দ্বন্দ্বে দুই শিল্পী!
পরিচালক কাজল সমাজমাধ্যমে লেখেন, “অপূর্ব ভাইয়ার বড় কোনও আঘাত লাগেনি। পাভেল আর ফারিণ আহত। চিকিৎসক জানিয়েছেন, খুব দ্রুত ওঁরা সুস্থ হয়ে স্বাভাবিক কাজে ফিরতে পারবেন।” তিনি আরও বলেন “হাসপাতালের বিছানায় শুয়েও আমার অভিনেতারা ভাবছেন, কী ভাবে বাকি কাজগুলো সুন্দর করে শেষ করা যাবে!”

