অবশেষে আনন্দীর জীবনে হলো সত্যের জয়! আদির সামনেই টেনে ছিঁড়ে দিল তিতিরের মুখোশ!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো আনন্দী। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় ভালোই ফলাফল করছে ধারাবাহিকটি। বর্তমানে তো ধারাবাহিকটি বেশ জমে উঠেছে। টিআরপি তালিকায় বেশ ভালই ফলাফল করছে প্রতি সপ্তাহে। অবশেষে আদি আনন্দী সব বাধা পেরিয়ে নতুনভাবে সবকিছু শুরু করেছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল বিজয়াকে কোনোরকম ভাবে রাজি করিয়ে টেস্টি টামি খাবার নিয়ে হাজির হয় মেডিনেসে। অনেক ভেন্ডারের খাওয়ার টেস্ট করার পরও বিজয়াদের প্রথমে সুযোগ দিতে চায় না অনিরুদ্ধ নন্দিনী। কিন্তু আদির স্যার জোর করায় সুযোগ পায় আনন্দীরা। নন্দিনী অনিরুদ্ধর অনিচ্ছা সত্ত্বেও দায়িত্ব দেওয়া হয় তাদের। এরপর সবাই মিলে বাড়ি পৌঁছানোর পর দেখে আদিরা আনন্দীদের এই জয় সেলিব্রেট করছে।

তার মাঝেই এসে হাজির হয় নন্দিনী, অনিরুদ্ধ এবং তিতির। তিতিরকে দেখে প্রথমে সকলেই অবাক হয়। কিন্তু নন্দিনী জানায় যে আজ থেকে তিতির এই লাহিড়ী বাড়িতেই থাকবে। তারপরই আনন্দীর মাথায় বাজ ভেঙে পড়ে। আদিও কি করবে বুঝতে পারে না। তিতির নিজের মিথ্যে জালে বারবার ফাঁসাচ্ছে আদিকে।
আনন্দী আজকের পর্ব ১৪ জানুয়ারি (Anondi Today Episode 14 January)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আদি বাধ্য হয়েই তিতিরের মিথ্যের সাথে জড়িয়ে গিয়ে তাকে লাহিড়ী বাড়িতে থাকার অনুমতি দেয়। এদিকে আনন্দী তো কিছুতেই আদিকে বোঝাতে পারে না যে তিতির এবং নন্দিনী সমস্ত কিছুই একসাথে মিলে প্ল্যান করে করছে। এদিকে বিজয়া, তনুশ্রী সবাই তো বুঝতে পারে তিতির ইচ্ছে করে এগুলো করছে। আনন্দী ভাবতে থাকে কিভাবে তিতিরকে শাস্তি দেওয়া যায়।
আরও পড়ুনঃ প্রিয়জনের শ্রাদ্ধে উপস্থিত দেব! চোখে জল নিয়ে সম্পন্ন করলেন শ্রাদ্ধের কাজ!
তারপর হঠাৎ এই মাঝরাতে আদির পাশে এসে ঘুমিয়ে পড়ে তিতির। আনন্দী প্রথমে কিছুই জানতে পারে না, ঘরে এসে তিতিরকে দেখতে পেয়ে চিৎকার করে ওঠে। কিন্তু তিতির আদিকে এত মিথ্যা কথা বলেছে যে আদি ভাবে এটা হয়তো তিতিরের অসুস্থতা, তাই জন্য সে এরকম আচরণ করছে। তারপর তিতির আবার নিজের নাটক শুরু করে। আদিও স্পষ্ট জানিয়ে দেয় আনন্দী তিতিরের সঙ্গে যেন এরকম খারাপ ব্যবহার না করে। কারণ আনন্দী নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেনি। এরপর ঠাম্মির সাহায্যে আনন্দী নিজেকে নির্দোষ প্রমাণ করার রাস্তা খুঁজে পায়। তারপর আনন্দী আদির সামনে তিতিরের সমস্ত আসল সত্যিই ফাঁস করে দেয়। আদি দেখতে পায় কিভাবে তিতির ইচ্ছে করে নিজের মাথা নিজে ফাটিয়ে আনন্দীর নামে সমস্ত দোষ চাপিয়ে দিয়েছে। তিতির সেই সময় ঘরেই উপস্থিত ছিল। সে চিৎকার করে ওঠে এই ভিডিও দেখে। তারপর নিজে বিপদে পড়ে গেছে দেখে আদির পা ধরে ক্ষমা চায়, এবার দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

