শত্রুই এবার শুভাকাঙ্ক্ষী! আনন্দীর জীবনে নতুন চমক! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো আনন্দী। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় ভালোই ফলাফল করছে ধারাবাহিকটি। বর্তমানে তো ধারাবাহিকটি বেশ জমে উঠেছে। টিআরপি তালিকায় বেশ ভালই ফলাফল করছে প্রতি সপ্তাহে। অবশেষে আদি আনন্দী সব বাধা পেরিয়ে নতুনভাবে সবকিছু শুরু করেছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল পার্টির মাঝে সবাই যখন এক এক করে নিজেদের বক্তৃতা দিচ্ছে তখন হঠাৎ করে আনন্দী নিচে নেমে এসে বাধা দেয় সুপায়নকে। হঠাৎ করে আনন্দী বলতে শুরু করে সে সুপায়নের নামে কিছু বলতে চায়, সে মেডিনেসের জন্য কতটা পরিশ্রম করে সেটা সবার সামনে দেখাতে চায়। আনন্দী আদিকে বলে তার ফোনের সঙ্গে বড় স্ক্রিনে কানেক্ট করে দিতে, সে কিছু দেখাতে চায় সবাইকে। এটা শুনে আরো ভয় পেয়ে যায় সে।

এরপর ভিডিওতে দেখা যায় সুপায়নের নিজের মুখে স্বীকার করা তার কুকীর্তির কথা। ভেন্ডারের ওখানে ভেজাল জিনিস দিয়ে রান্না করার সব দৃশ্য। আদির বাবা এই সমস্ত দিকে সুপায়নকে সবার সামনেই থাপ্পড় মারে এবং মেডিনেস থেকে বের করে দেয়। বাড়ি থেকেও বেরিয়ে যেতে বলে। অয়ন্তিকা বাবার পায়ে পড়ে যায় যাতে তার স্বামীকে বাড়ি থেকে বের না করে। তবে নন্দিনীর এক কথাতে সুপায়নকে লাহিড়ী বাড়িতে রেখে দেয় অনিরুদ্ধ। কিন্তু এবার আনন্দীকে ছেড়ে দেবে না সুপায়ন।

Anondi, Zee Bangla, Bengali Serial, Bengali television, আনন্দী, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Anondi Today Episode 12 January, আনন্দী আজকের পর্ব ১২ জানুয়ারি, আনন্দী আজকের পর্ব

আনন্দী আজকের পর্ব ১২ জানুয়ারি (Anondi Today Episode 12 January)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আসলে সুপায়ন তার বাবার প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতেই লাহিড়ী বাড়িতে এসেছে। অয়ন্তিকাকে বিয়ে করেছে। আসলে বেশ কয়েক বছর আগে সুপায়নের বাবা এবং আদির বাবা একসঙ্গে কাজ করতো। দুজনেই ডাক্তার হিসেবে তাদেরকে ক্যারিয়ার শুরু করেছিল সবে। আর তখনই অনিরুদ্ধর ভুলের জন্য একজন পেশেন্ট মারা যায় হাসপাতালে। আর নিজের পিঠ বাঁচাতে অনিরুদ্ধ সুপায়নের বাবাকে ফাঁসিয়ে দেয় সেই সময়। সেই অপমান নিতে না পেরে সুপায়নের বাবা আত্মহত্যা করে। আর বাবার প্রতি হওয়া এই অন্যায়ের প্রতিশোধ নিতেই ফিরে আসে সুপায়ন।

অন্যদিকে আনন্দী কি করে এই ভিডিওটা পেল সেটাই বুঝতে পারেনা আদি। আনন্দী বলে একটা অচেনা নাম্বার থেকে তার কাছে হঠাৎ করে মেসেজ আসে তখনই আনন্দী এই ভিডিও পায়। তারপর সেই অচেনা নাম্বার থেকেই মেসেজ আসে ঐ ব্যক্তি আনন্দীকে দেখা করতে বলে। আর সেই ঠিকানা অনুযায়ী আদি এবং আনন্দী চলে যায় দেখা করতে। তারপর সেখানে গিয়ে দেখে আনন্দীর দাদা এবং বৌদি। আসলে আর বোনের মন জয় করতেই তার দাদা বৌদি এই নতুন চাল ফেলেছে। আর এতেই তাদের এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেছে।

আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! হৃদরোগে আক্রান্ত জনপ্রিয় অভিনেতা! চলছে মৃ’ত্যুর সাথে লড়াই!

এরপর দেখা যায় পরের দিন মেডিনেসে মিডিয়ার লোকজন জড়ো হয়ে তাদের খাবারের গুণগত মান নিয়ে প্রশ্ন তোলে। অনিরুদ্ধ এবং নন্দিনী মিলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। অনিরুদ্ধ বলে নতুন ভেন্ডার এর কাছে তারা এবার থেকে খাবার নেবে। সে নিজেই দাঁড়িয়ে এই ব্যবস্থা নেবে। আর এই দেখেই আনন্দীর মাথায় আবার নতুন করে টেস্টি টামি শুরু করার ভূত চাপে। কিন্তু বিজয়াকে হাজার বোঝানোর পরেও কোন ভাবে রাজি করানো যায় না। এবারে দেখার অপেক্ষায় শেষ পর্যন্ত কি হয়।

Back to top button