১৩ নম্বর রুমের রহস্য ভেদ করল আনন্দী! কি রয়েছে ওই বন্ধ দরজার পেছনে! সত্যিটা জেনে হতবাক নায়িকা! প্রকাশ্যে ধামাকাদার প্রোমো

বিনোদন জগতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলার মেগা ধারাবাহিক (Bengali Serial)। দৈনন্দিন জীবনে বিনোদনের জন্য এই ধারাবাহিক গুলির জুড়ি মেলা ভার। তাইতো সন্ধ্যে হলেই বাড়ির মা কাকিমারা টেলিভিশনের সামনে বসে পড়েন তাদের প্রিয় ধারাবাহিক ( Bengali Serial) গুলি দেখার জন্য। বর্তমানে দিনে দিনে ধারাবাহিকের সংখ্যা বাড়ছে। বিভিন্ন জনপ্রিয় চ্যানেলে একাধিক জনপ্রিয় ধারাবাহিক দেখানো হয়ে থাকে।

জি বাংলার দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো আনন্দী (Anondi)। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় মোটামুটি ফলাফল করছে ধারাবাহিকটি। বর্তমানে তো ধারাবাহিকটি বেশ জমে উঠেছে। টিআরপি তালিকায় বেশ ভালই ফলাফল করছে প্রতি সপ্তাহে। অবশেষে আদি আনন্দী সব বাধা পেরিয়ে নতুনভাবে সবকিছু শুরু করেছে।

 

 

Anondi, Zee Bangla, Bengali Serial, Bengali television, আনন্দী, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Anondi Today Episode 15 January, আনন্দী আজকের পর্ব ১৫ জানুয়ারি, আনন্দী আজকের পর্ব

বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে আনন্দী ১৩ নম্বর অপারেশন থিয়েটারের রহস্য উদঘাটন করতে নেমেছে। সেই অপারেশন থিয়েটারের যার অপারেশন হয় না কেন তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়। আর আনন্দীর এই বিষয়টা একেবারে স্বাভাবিক লাগে না। কারণ ওই অপারেশন থিয়েটারে যে কটা অপারেশন হয়েছে সে কটা খুবই সাধারণ এবং স্বাভাবিক। তার জন্য মানুষের মৃত্যু কখনোই হতে পারে না।

আরও পড়ুনঃ ‘এটা কোন দেশের ভিডিও কল?…এতো বড় ডাক্তারের মান্ধাত্তা আমলের ফোন!’- ভিডিও কলের দৃশ্য দেখেই সমাজ মাধ্যমে হাসির রোল! ট্রোলের শিকার মিঠিঝোরা!

আর এই নিয়ে আনন্দী চর্চা শুরু করে আনন্দীর কৌতুহল সন্দেহে পরিণত হয়। যখন সুমনার পেটে ব্যথার জন্য তাকে তড়িঘড়ি করে ওই অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার প্ল্যান করা হচ্ছিল। তখনই আনন্দী খোঁজখবর শুরু করে। এরই মধ্যে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে।

প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে আনন্দী রহস্যের সমাধান করতে গিয়ে দেখে ফেলে ওই অপারেশন থিয়েটারে মিটিং চলছে। কিন্তু এই সবের পিছনে আসলে কে আছে সেটাই হলো রহস্য আর আনন্দী দরজার আড়ালে দাঁড়িয়ে সেইসব রেকর্ড করতে গিয়েই জানতে পারে এই সবের পিছনে মূল মাথা হলো নন্দিনী। এবারে হবে নন্দিনীর পর্দা ফাঁস।

Back to top button