সন্ধ্যাতারার পর ফের পর্দায় ফিরছে অন্বেষা! সাথে থাকছে দারুন জনপ্রিয় অভিনেতা, জানুন কোন চ্যানেলে আসছে সেই মেগা!
বর্তমানে যুগের সাথে সাথে বাংলা টেলিভিশনে (Bengali Television) ধারাবাহিকের স্থায়িত্বের বেশ পরিবর্তন ঘটেছে। এখন আর কোন মেগাই (Mega Serial) খুব বেশি দিন নিজেদেরকে ধারাবাহিকের পর্দায় ধরে রাখতে পারে না। কারণ এখন প্রত্যেকটি ধারাবাহিকের টিকে থাকার জন্য টিআরপি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আগে যেখানে একটি ধারাবাহিক তিন চার বছর ধরে চলতো, এখানে আজকে একটি ধারাবাহিক খুব বেশি হলে এক বছর চলে।
এবার এই অল্প কিছুদিনের মধ্যেই বেশ কিছু ধারাবাহিকের নায়ক নায়িকা তাদের দর্শকদের মনে এমন ভাবে জায়গা তৈরি করে ফেলে যে, তারা আরো বেশি বেশি করে তাদের প্রিয় অভিনেতা অভিনেত্রীদের ধারাবাহিকের পর্দায় দেখতে চায়। কোন কোন ক্ষেত্রে ধারাবাহিকটি তেমন জনপ্রিয়তা না পেলেও সেই ধারাবাহিকের নায়িকা অথবা নায়ক খুবই জনপ্রিয় হয়ে ওঠে। আর সেই ধারাবাহিকটি শেষ হয়ে গেলে দর্শকরা অধীর আগ্রহে বসে থাকে তাদের প্রিয় অভিনেতা অভিনেত্রীদের পরবর্তী কাজের জন্য।
দর্শকদের মনের মনিকোঠায় স্থান পেয়েছে এমন একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন অন্বেষা হাজরা (Annwesha Hazra)। আজ পর্যন্ত তিনি যে কটা ধারাবাহিক করেছেন প্রত্যেকটিতেই দর্শকদের মনে আরো বেশি করে জায়গা দখল করতে সক্ষম হয়েছেন তিনি। সম্প্রতি স্টার জলসায় সম্প্রচার শেষ হয়েছে সন্ধ্যা তারা ধারাবাহিকের। এতদিন এই ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছিল তাকে। এই ধারাবাহিকটি টিআরপিতে তেমন একটা প্রভাব বিস্তার করতে পারেনি বলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তবে সন্ধ্যা অর্থাৎ অন্বেষা চরিত্রটি দর্শকদের মনে গেঁথে যায়।
যতদূর শোনা যাচ্ছে ক্রেজি আইডিয়াস মিডিয়ার তরফ থেকে খুব তাড়াতাড়ি জি বাংলার পর্দায় আসতে চলেছে একটি নতুন ধারাবাহিক। আর সেখানেই প্রধান চরিত্রে দেখা মিলবে দর্শকদের প্রিয় অভিনেত্রী অন্বেষা হাজরার। এখন প্রশ্ন হচ্ছে তার বিপরীতে কোন অভিনেতা থাকছেন। সূত্রের খবর অন্বেষা হাজরার বিপরীতে দেখা যাবে বিশ্বরূপ বন্দোপাধ্যায়কে (Bishwarup Bandyopadhyay)। এর আগে গৌরী এলো ধারাবাহিকের প্রধান চরিত্রে দেখা মিলেছে তারা।

এখনো অবধি চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে কিছুই নিশ্চিত ভাবে জানানো হয়নি। তবে টলি পাড়ায় জোড় গুঞ্জন খুব তাড়াতাড়ি আসতে চলেছে অন্বেষা বিশ্বরূপের নতুন ধারাবাহিক। চলতি মাসের একেবারে শেষের দিক করে এই ধারাবাহিকের প্রথম প্রোমো টেলিভিশনের পর্দায় সম্প্রচার হওয়ার কথা রয়েছে। নিজের প্রিয় অভিনেতা-অভিনেত্রীকে পুনরায় টেলিভিশনের পর্দায় দেখার জন্য অত্যন্ত আগ্রহী হয়ে বসে রয়েছেন দর্শক মহল।

