কোয়েল মল্লিকের সঙ্গে তুলনা অঙ্কিতার! পর্দার জগদ্ধাত্রী এখন দর্শকদের মনে রাজ করছে তার সাধারণ স্টাইল সেন্স দিয়ে

বাংলা সিরিয়ালের (Bengali Mega Serial) মধ্যে এখন দর্শকদের পছন্দের তালিকাতে রয়েছে বেশ অনেকগুলি নাম। আর যদি জি বাংলার (Zee Bangla) কথা বলতে হয় তাহলে ‘মিঠাই’য়ের পরেই নাম উঠে আসে ‘জগদ্ধাত্রী’র (Jagadhatri)। এই সিরিয়ালটি শুরু হওয়ার দুই মাসের মধ্যেই টিআরপি তালিকাতে জায়গা করে নিতে শুরু করে। একটা সময় টানা বেশ কয়েক সপ্তাহ ধরে টপার হওয়ার সুযোগও ছিল ‘জগদ্ধাত্রী’র হাতে।
একেবারে আনকোরা নতুন জুটিকে নিয়ে জি বাংলাতে শুরু হয়েছিল এই নতুন সিরিয়ালটি। সৌম্যদীপ মুখোপাধ্যায় (Soumyadeep Mukherjee) এবং অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) অর্থাৎ স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রীর জুটি দর্শকরা খুবই পছন্দ করছেন এখন। এইবার ধারাবাহিকে অভিনেত্রী অঙ্কিতা নাকি খুব তাড়াতাড়ি আসতে চলেছেন বড় পর্দায়!
প্রথম সিরিয়ালেই মন জয় করেছেন অভিনেত্রী
প্রথম সিরিয়ালেই কার্যত বাজিমাত করে দিয়েছেন অঙ্কিতা। বাংলাতে তার বেশ নামডাকে হয়েছে এখন। শুধু পশ্চিমবঙ্গে নয়, বাংলাদেশেও তিনি অনেক জনপ্রিয় হয়ে উঠেছেন। অবশ্য এপার বাংলার নায়ক-নায়িকারা ওপার বাংলাতেও বেশ জনপ্রিয়তা পান। তবে অঙ্কিতার শিকড়টাই আসলে রয়ে গিয়েছে বাংলাদেশে।
View this post on Instagram
সিরিয়ালের আগে অঙ্কিতা মডেলিং করতেন
অঙ্কিতা মডেলিং করতে করতেই সিরিয়ালের প্রস্তাব পেয়েছিলেন। তাও আবার শুরুতেই জি বাংলার জগদ্ধাত্রীর মত সিরিয়ালের নায়িকা হওয়ার সুযোগ পেয়েছেন তিনি। আর পাঁচটা নায়িকার তুলনাতে একেবারেই আলাদা এই চরিত্র। তার চরিত্রের মধ্যে দ্বৈত সত্তা রয়েছেন। এমনিতে শান্ত প্রকৃতির মনে হলেও ‘জগদ্ধাত্রী’ আসলে একজন দাপুটে গোয়েন্দা।
অভিনয় তো আছেই তার পাশাপাশি সৌন্দর্যের দিক দিয়েও কিছু কম নন তিনি। নিজের সৌন্দর্য দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় একটি রিল পোস্ট করেন যা দেখে মুগ্ধ হন দর্শকরা। সেখানেই ভক্তরা মন্তব্য করেন, “কোয়েল মল্লিকের পরে যদি কোন অভিনেত্রী পছন্দের তালিকায় থাকে তাহলে সেটা তুমি”, আবার কেউ লেখেন, “খুব তাড়াতাড়ি বড় পর্দায় আসতে চলেছো তুমি”। জগদ্ধাত্রীকে ধারাবাহিকের গণ্ডি পেরিয়ে এবার বড় পর্দাতেও দেখতে চান দর্শকরা।


