ধীরে ধীরে জোড়া লাগছে ভেঙে যাওয়া সম্পর্ক! অনির্বাণকে ভালোবেসে জড়িয়ে ধরল রাই

চেষ্টা করলে মানুষ সব পারে। যদিও সম্পর্ক জোড়া লাগানোর মতন কাজগুলো বেশ কঠিনসাধ্য হয় ঠিকই কিন্তু তারপরেও চেষ্টা এবং ইচ্ছা এই দুটোকে একত্রিত করে অনেক কষ্টে মানুষ একটা ভেঙে যাওয়া সম্পর্কর প্রাথমিক পর্যায়ে থাকাকালীন সেটিকে জোড়া লাগিয়ে ফেলতে পারে। জি বাংলার (Zee Bangla) মিঠিঝোরা (MithiJhora) ধারাবাহিকের নায়িকা রাই বর্তমানে সেটাই করার চেষ্টা করছে। ধারাবাহিকের নায়িকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, রাই ফিরে এসেছে অনির্বাণের কাছে। আবারো একসাথে পথ চলা শুরু করেছে তারা। রাই প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে নিজের পুরনো ক্ষতগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব সারিয়ে তুলতে এবং অনির্বাণের সঙ্গে একটা স্বাভাবিক সম্পর্কে পদার্পণ করতে। প্রথমদিকে অধৈর্য হয়ে পড়লেও পরবর্তীতে নায়িকাকে বুঝতে পারে অনির্বাণ আর তার পর থেকে তাকে সম্পূর্ণ ভাবে সহায়তা করছে সে। আর এটাই সহ্য করতে পারছে না সোহিনী অর্থাৎ নায়কের মা।

মিঠিঝোরা আজকের পর্ব ১৬ আগষ্ট (MithiJhora Today Episode, MithiJhora Today Episode 16 August)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, রাইয়ের ফিরতে দেরি হওয়ায় ভীষণ চিন্তা হতে থাকে অনির্বাণের। ঠিক এমন সময় সেখানে চলে আসে সোহিনী। সে এসে বারবার নিজের ছেলেকে বোঝাতে থাকে, রাই নিশ্চই কোন পরকীয়ায় জড়িয়েছে। নানা রকম ভাবে ছলে-বলে কৌশলে এই কথাটাকেই অনির্বাণের মাথায় ঢুকিয়ে দিতে চায় সোহিনী। কিন্তু অনির্বাণ এইবার নিজেকে অনেকটাই বদলানোর চেষ্টা করছে। তাই মায়ের কোন কথাকেই সেই ভাবে গুরুত্ব দেয় না সে।

আরো পড়ুন: পর্ণার অনেক বড় ক্ষতি করল ইন্দ্র কুমার! রুদ্ররূপ ধারণ করল সৃজন!

এরপর সবাই মিলে একসাথে খেতে বসে। খেতে খেতে হঠাৎ করেই সোহিনী বলে, “আমরা আর খুব বেশিদিন এই বাড়িতে থাকব না। আমরা আর ১০-১২ দিনের মধ্যেই মুম্বাই ফিরে যাচ্ছি। আমার মনে হচ্ছে বা বলা ভালো আমাদের মনে হচ্ছে আমাদের থাকাটা তোমাদের দুজনের ঠিক ভালো লাগছে না আর তোমরা খুব বিরক্ত হচ্ছ।” রাই বলে তার কোন সমস্যা নেই। এরপর অনির্বাণ এই বিষয়টা নিয়ে কথা বলতে শুরু করলে হঠাৎ করেই অসুস্থ বোধ করতে থাকে রাই।

অনির্বাণকে ভরসা করে জড়িয়ে ধরলো রাই

সে তাড়াতাড়ি মুখে হাত চাপা দিয়ে বাথরুমে চলে যায়। আর তারপর রাইয়ের বমি হতে থাকে। অনির্বাণ তাড়াতাড়ি রাইয়ের কাছে ছুটে যায়। সোহিনী বলে, বমি হওয়ার অনেক কারণ রয়েছে। আসল কারণটা কি সেটা তাকে জানতে হবে। এদিকে রাই বিধ্বস্ত অবস্থায় বাথরুম থেকে বেরিয়ে এলে অনির্বাণ তাকে বলে, যাই হয়ে যাক না কেন, সমস্ত জ্বালা যন্ত্রণা সবকিছুর কথা যেন রাই এবার থেকে অনির্বাণকে বলে। এই বলে রাইকে কাছে টেনে নেয় অনির্বাণ। বহুদিন পর আবারো একটু বিশ্বাস করে খুব ভরসার সাথে অনির্বাণকে জড়িয়ে ধরে রাই। তবে কি এভাবেই একটু একটু করে গড়ে উঠবে তাদের সম্পর্ক?

Back to top button