একসাথে নতুন রূপে আবির্ভূত হলেন শ্বেতা রুবেল! তবে কি নতুন কোন ধারাবাহিকে জুটি হয়ে ফিরতে চলেছেন তারা?

বাংলা টেলিভিশন জগতে দুইজন অত্যন্ত জনপ্রিয় তারকা হলেন শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya) এবং রুবেল দাস (Rubel Das)। শুধুমাত্র অভিনেতা-অভিনেত্রী নন এনাদের দুজনের মধ্যে রয়েছে এক গভীর প্রণয়ের সম্পর্ক। টলিউডের অন্যতম জুটিগুলির মধ্যে তাদের নাম থাকে সর্বাগ্রে। বর্তমানে যেখানে একটু পান থেকে চুন খসলেই বিচ্ছেদ অবধারিত, সেখানে বহুদিন ধরে একে অপরের সাথে পথ চলছেন তারা।
বর্তমানে দুজনেই বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় চ্যানেল জি বাংলার দুটি ভিন্ন ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন। অভিনেতা রুবেল দাসকে দেখা যাচ্ছে নিম ফুলের মধু ধারাবাহিকে নায়কের চরিত্রে এবং শ্বেতা ভট্টাচার্যকে দেখা যাচ্ছে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের নায়িকার চরিত্রে। এই দুটি ধারাবাহিকই দর্শকদের মনের ভীষণ কাছের। টিআরপি তালিকায় এই দুই ধারাবাহিক প্রথম পাঁচে অবস্থান করছে।
সম্প্রতি সমাজ মাধ্যমে তাদের একটি ছবি বেশ প্রচার পেয়েছে, যেখানে দুজনকেই একেবারেই রাজকীয় বেশে অবতীর্ণ হতে দেখা যাচ্ছে। অভিনেত্রী শ্বেতাকে দেখে রানী এবং অভিনেতা রুবেল দাসকে একেবারে রাজার মতন দেখাচ্ছে। হঠাৎ করে এমন বেশ ধারণার কারণ কি! তবে কি কোন নতুন প্রজেক্টে একসাথে জুটি বেঁধে রাজা রানীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাদের? নাকি অন্য কোন কারণে এমন বেশ ধরেছেন এই তারকা যুগল? নিজেই সে কথা জানালেন অভিনেত্রী।
রাজা রানীর বেশে শ্বেতা রুবেল
মঙ্গলবার সামাজিক মাধ্যমে মোট ৩টি ছবি শেয়ার করলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। যেখানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে শকুন্তলার সাজে, আর রুবেল সেজেছেন রাজা দুষ্মন্ত। ছবিটি পোস্ট করে এই ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘ডান্স ড্রামা… শকুন্তলা ও রাজা দুষ্মন্ত।’ এটা দেখে তাদের এমন সাজার কারণটা কিছুটা হলেও পরিষ্কার হয় দর্শক মহলের কাছে। তারা বুঝতে পারেন কোন এক নাটকের জন্যই এমন বেশ ধারণ করেছেন তারা।
রুবেল-শ্বেতাকে একসাথে দেখতে বরাবর ভীষণ পছন্দ করেন দর্শক মহল। এই সাজে তাদেরকে একসাথে দেখে রীতিমতো উত্তেজিত তাঁদের ভক্তরা। একজন লিখলেন, ‘সত্যিকারের দুষ্মন্ত আর শকুন্তলা লাগছে… দুজনকে দারুন লাগছে।’ দ্বিতীয়জনের মন্তব্য, ‘টলিউডের রাজা রানী’। তৃতীয়জনের মন্তব্য, ‘কী মিষ্টি গো তোমরা’। রুবেলের মাথায় রয়েছে রাজকীয় মুকুট, কাঁধে তীর-ধনুক। আর শ্বেতার অঙ্গে রয়েছে ফুলের সাজ। তাদের মধ্যে স্পষ্ট ফুটে উঠেছে ইতিহাসের ওই দুটি চরিত্র।

