মেঘকে কেউ সন্দেহ করছে না দেখে, ধরা পড়ে যাওয়ার ভয়ে জিষ্ণুর ওপর সব দোষ চাপালো ময়ূরী! আগামীতে রয়েছে ধুন্ধুমার পর্ব

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। এইবার সন্দেহ ঢুকলো মেঘের বাবার মনে।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, মেঘের ক্ষতি করার জন্য রূপের সাথে হাত মিলিয়ে মেঘের চরম সর্বনাশ করে ছাড়লো ময়ূরী। মেঘ যাতে আর দ্বিতীয়বার মাথা তুলে দাঁড়াতে না পারে তারই চেষ্টা করে চলেছে ময়ূরী। এইবার মেঘের বাবাও বেশ ভুল বুঝল তাকে।
ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায় জিষ্ণু ঘরের দরজা খুলতেই নীল চড়াও হয় তার ওপর। ঘরের এবং মেঘের অবস্থা দেখে ভুল বোঝে প্রত্যেকে এমনকি মেঘের বাবাও। মেঘের বাবা জিষ্ণু থেকে সমস্ত কথা শোনে এবং বলে, “মেঘের জ্ঞান ফেরাও অব্দি এই একটা কথাও আমি বিশ্বাস করতে পারব না।”
তবে এই দিন নীলের করা অপমানের গুনে গুনে জবাব দেয় জিষ্ণু। নীলের নোংরা মস্তিষ্কে এতদিন যা এসেছে সে তাই বলেছে কিন্তু আর নয়। এই কথা স্পষ্ট জানিয়ে দেয় জিষ্ণু। আর এই কথাগুলোকেই ভিত্তি করে ময়ূরী সমস্ত দোষ জিষ্ণুর কাঁধে চাপিয়ে দেয়।
আরও পড়ুনঃ চিনির আগমনে শেষ হয়ে যাচ্ছে জলসার দারুন জনপ্রিয় মেগা, জানুন কার পুড়লো কপাল!
পরের দিন মেঘের জ্ঞান ফিরতে, মেঘ বুঝতে পারেনা তার সাথে ঠিক কি হয়েছে। উঠে বসতেই নিজের পাশে নিজের বাবা আর দিদিকে দেখে অবাক হয়ে যায় সে। অনিন্দ্য বেশ কড়া গলায় প্রশ্ন করে মেঘকে, যা শুনে বেশ ভয় পেয়ে যায় মেঘ। কি করেছে সেটাই বুঝতে পারে না সে। অন্যদিকে মেঘের যা সম্মান ছিল সব নষ্ট হয়ে গেছে এটা ভেবেই আনন্দে মাতোয়ারা ময়ূরী।
View this post on Instagram

