প্রাক্তন স্বামীরা পেতেছেন সংসার! এবার তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন অনিন্দিতা!

বাংলা সিরিয়াল প্রেমীরা তাকে কে না চেনে? অধিকাংশ দর্শকদের কাছে তিনি আজও পরিচিত ‘বউ কথা কও’-এর নলিনী হিসাবে। ঝকঝকে, আধুনিকা নলিনী ছিলেন মৌরীর সতীন কাঁটা। সময়ের সঙ্গে সঙ্গে ছোটপর্দার গণ্ডি পেরিয়ে সিনেমা এবং ওটিটির জগতেও পা রেখেছেন অভিনেত্রী অনিন্দিতা বসু (Anindita Bose)। বর্তমানে বাংলা বিনোদন জগতের একজন খ্যাতনামা অভিনেত্রী তিনি। সম্প্রতি নায়িকার কেরিয়ারগ্রাফে এখন যোগ হয়েছে মায়ানগরীর একাধিক প্রোজেক্ট।

মুম্বাইয়ে বেড়ে ওঠা অনিন্দিতা গত কয়েক বছর ধরে মুম্বাইবাসী। অভিনেতা সৌরভ দাসের সঙ্গে সম্পর্ক ভাঙার পর আপতত সেখানেই নতুন করে জীবন শুরু করেছেন অনিন্দিতা। অভিনয়ের পাশাপাশি এখন তিনি মন দিয়েছেন ব্যবসাতেও। নিজের হাতের জাদুতে রাঙাচ্ছেন সাদা টি-শার্ট। আর অভিনেত্রীর ওয়ারেবল আর্ট বর্তমানে রীতিমতো হিট। তার মাঝেই কি ব্যক্তিগত জীবন নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন অনিন্দিতা?

Abhimanyu Mukherjee

কাকে বিয়ে করেছিলেন অভিনেত্রী অনিন্দিতা বসু?

একসময় উত্তম কুমারের নাতবউ হয়েছিলেন অনিন্দিতা। ভালোবেসে অভিনেতা গৌরব চ্যাটার্জীকে বিয়ে করেছিলেন অভিনেত্রী। ২০১৩ সালে গাঁটছড়া বেঁধেছিলেন গৌরব-অনিন্দিতা। দু-বছর পর ভেঙে যায় সেই বন্ধন। যদিও দুজনের বন্ধুত্ব আজও অটুট। এরপরই ২০১৫ সালে দ্বিতীয় বিয়ে করেন অনিন্দিতা। পাত্র রাজ চক্রবর্তীর এক সময়ের সহকারী তথা পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়। কিন্তু মাস কয়েকের মধ্যেই সংসারে চিড় ধরে। দ্বিতীয় বিয়েও ভাঙে অনিন্দিতার।

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন অনিন্দিতার দুই প্রাক্তন স্বামী

অনিন্দিতার সঙ্গে ডিভোর্সের পর অভিনেত্রী মানালি দের সঙ্গে বর্তমানে সংসার পেতেছেন অভিমন্যু মুখোপাধ্যায়। অন্যদিকে দেবলীনা কুমারের সঙ্গে সুখে শান্তিতে সংসার করছেন অনিন্দিতার প্রথম স্বামী অভিনেতা গৌরব চ্যাটার্জী। যদিও অভিনেত্রী অনিন্দিতার জীবনেও তৃতীয়বার এসেছিল ভালোবাসা। জানা যায় অভিনেতার সৌরভ দাসের সঙ্গে পাকা কথা হয়ে গিয়েছিল তার। একসঙ্গে তারা নিয়েছিলেন স্বপ্নে বাড়ি। ছিলেন সহবাসে। কিন্তু টেকেনি সেই সম্পর্কও। সৌরভ বর্তমানে সাত পাকে বাঁধা পড়েছেন দর্শনার সঙ্গে।

আরও পড়ুন: নীলুকে মেনে নিলো শৌর্য! রাইকে ন্যায় বিচার দিতে তবে কি নতুন ঘুটি সাজাচ্ছে সে?

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন অনিন্দিতা বসু?

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন অনিন্দিতা। সেখানেই এক ব্যক্তির সঙ্গে রোম্যান্টিক ডেটে গিয়েছেন অভিনেত্রী। না না বাস্তবে নয়, পুরোটাই ঘটেছে ম্যাট্রিমোনি সাইটের বিজ্ঞাপনী প্রচারে। যদিও কমিটমেন্ট ফোবিয়ায় ভোগা পুরুষদের থেকে মেয়েদের দূরে থাকার বার্তা দিয়েছেন অভিনেত্রী অনিন্দিতা। ‘রাইট সোয়াপ’ করে ক্লান্ত, একথা বলে মজার এই বিজ্ঞাপনটি নিজের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে শেয়ার করেছেন অনিন্দিতা। আর সেই ভিডিওর মন্তব্য বক্সেই হাসির ইমোজি দিয়েছেন অভিনেত্রী প্রাক্তন স্বামী গৌরব। যদিও অভিনেত্রী অনিন্দিতা স্পষ্ট জানিয়েছেন “টোয়েন্টিজে আমার ডিভোর্স হয়ে গেছে। সেইসময় সঙ্গী যেমন চাইত তেমন মানুষ হয়ে বেঁচে ছিলাম। অভিনেত্রীদের একটা ধরণ থাকে সেই ধাঁচে নিজেকে গড়েছিলাম। এইসব করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছিলাম।” তবে এখনো নিজের শর্তেই বাঁচতে চান অভিনেত্রী।

Back to top button