অনিকেতকে ফাঁদে ফেলার ব্যবস্থা করে ফেললো অহনা! শ্যামলীর দিক থেকে চোখ ফেরাতে পারলো না অনিকেত!

কিছু কিছু মানুষ থাকে যারা যতই সবার ভালো চাক না কেন তাদের কপালে এত সহজে সুখ জোটে না। একটুখানি সুখের মুখ দেখতে না দেখতেই নতুন বিপদের সম্মুখীন হয় তারা। ঠিক তেমনই একজন মানুষ হলো জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) ধারাবাহিকের নায়িকা শ্যামলী। মন্দারের হাত থেকে নিজেকে রক্ষা করে এবার নতুন ঝড়ের সম্মুখীন হতে চলেছে সে। আর এই ঝড়ের নাম হল অহনা।

শ্যামলী যে তার স্যারকে সত্যিই ভালোবাসে তার প্রমাণ সবাইকে দিয়ে দিয়েছে সে। নিজের জীবন নিজের ভালো থাকা খারাপ থাকার তোয়াক্কা না করে শুধুমাত্র স্যারকে বাঁচাতে সে মন্দারের মতন একজন পিশাচের কাছে নিজেকে সমর্পণ করেছে। তারপর নিজের সিঁথির সিঁদুর রক্ষা করে ঠিক অনিকেতকে নিয়ে বাড়িতে ফিরে এসেছে। এই ঘটনায় শ্যামলীর প্রতি তার কাছের মানুষদের মনে যতটুকু অভিমান জমে ছিল সবটাই মিলিয়ে গিয়েছে।

ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, শ্যামলীকে আরো বেশি করে চোখে হারাচ্ছে অনিকেত। সে খুব ভালো করেই বুঝতে পেরেছে, এতদিন ধরে শুধুমাত্র মামনির কথা শুনে সে শ্যামলীকে দূরে সরিয়ে রেখেছিল। তার মধ্যেও যে শ্যামলীর জন্য একটু একটু করে দুর্বলতা তৈরি হয়েছে এটা সে বুঝতেই পারেনি। তাই আর শ্যামলীকে কোনভাবেই দূরে যেতে দিতে চায় না ধারাবাহিকের নায়ক অনিকেত।

আরো পড়ুন:   বাজিমাত করলো জি বাংলা! টেলিভিশনের ইতিহাসে প্রথমবার এমন ঘটনা! নজির গড়ল এই প্রডাকশন!

অনিকেত ঠিক করে শ্যামলীকে নিয়ে কোথাও একটা বেরোবে। অনিকেত শ্যামলীকে বলে, সে যেন বিকেল বেলা কোথাও বেরিয়ে না যায়। সে ঠিক করে দ্য রিগাল ভিস্তা ক্লাবে যাবে তারা। অন্যদিকে অনিকেতের প্রাক্তন প্রেমিকা অহনাও কোন একজনের সাথে দেখা করতে সেখানেই যাওয়ার পরিকল্পনা করে। অর্থাৎ খুব তাড়াতাড়ি মুখোমুখি হতে চলেছে অহনা আর অনিকেত।

শ্যামলীর দিক থেকে চোখ ফেরাতে পারছে না অনি

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, ধারাবাহিকের নায়ক অনিকেত ঠিক যেই জায়গায় শ্যামলীকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে, ঠিক সেখানেই আসতে চলেছে অহনা। খুব সুন্দর করে সেজেগুজে তৈরি হয়ে নেয় সে। অহনার এক বান্ধবী তাকে দেখে বলে, আজ তার থেকে কেউ চোখ সরাতেই পারবে না। অন্যদিকে শ্যামলী সুন্দর করে সেজেগুজে অনিকেতের সামনে আসে। শ্যামলের দিক থেকে চোখ ফেরাতে পারে না অনিকেত। এইবার মুখোমুখি হতে চলেছে শ্যামলী এবং অনিকেতের প্রাক্তন প্রেমিকা অহনা।

Back to top button